সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর এপিএস হলেন ইসমাত মাহমুদা।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স::প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস)-১ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) পরিচালক (উপসচিব) ইসমাত মাহমুদা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন বা ইসমাত মাহমুদাকে তার সহকারী একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বর্তমানে প্রধানমন্ত্রী ব্যক্তিগত অনুবিভাগে একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সালাহ উদ্দিন ও একান্ত সচিব-২ হিসেবে রয়েছেন মনিরা বেগম। সহকারী একান্ত সচিব-২ এর দায়িত্বে আছেন গাজী হাফিজুর রহমান লিকু।

























