সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশালে ৩০ বছরেও সংস্কার হয়নি দুই উপজেলার সেতু বন্ধনের ব্রীজ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ :: প্রায় ত্রিশ বছর পূর্বে নির্মিত জেলার উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার সেতু বন্ধনের আয়রণ স্ট্রাকচারের স্লাব ব্রীজটি সংস্কার না হওয়ায় বর্তমানে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে চরম দুর্ভোগে পরেছেন আগৈলঝাড়া উপজেলার সুন্দরগাঁও, থানেশ্বরকাঠি ও উজিরপুরের জল্লা ইউনিয়নসহ দুই উপজেলার লোকজনে।

উপজেলার রত্নপুর ইউনিয়নের সুন্দারগাঁও, থানেশ্বরকাঠি গ্রামের বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এলাকায় আগৈলঝাড়া সীমানার মধ্যে খালের ওপর প্রায় ত্রিশ বছর আগে আয়রণ স্ট্রাকচার স্লাব ব্রীজটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে নির্মান করা হয়। যা স্ব-নির্ভর ব্রীজ হিসেবে এলাকায় পরিচিত। নির্মাণের ৬/৫ বছর পরেই ব্রীজের স্লাব ভেঙ্গে যাওয়ায় পর্যায়ক্রমে এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যেকোনো মুহুর্তে ব্রীজটি ধ্বসে পরার আশংকা থাকলেও দু’একজন মরনপন যুদ্ধ করে ব্রীজের র‌্যালিং ধরে জরুরী প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন। ব্রীজটি ধ্বসে পরে যেকোন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও এলাকাবাসী আশংকা করছেন।

সরেজমিনে থানেশ্বরকাঠি গ্রামের আউয়াল হাওলাদার জানান, স্লাব ছাড়া ব্রীজে মানুষ উঠলে ডানে বামে কাত হয়ে দোল খায়। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার এ ব্রীজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট এলজিইডি বিভাগের কোনো মাথা ব্যথা নেই।

এ ব্যাপারে বিগত নয় বছর ধরে আগৈলঝাড়া উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী হিসেবে দ্বায়িত্বে থাকা রাজ কুমার গাইন বলেন, ব্রীজটি তিনি দেখেন নি। সরেজমিন পরিদর্শনের পর নির্মাণ বা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ৩০ বছরেও সংস্কার হয়নি দুই উপজেলার সেতু বন্ধনের ব্রীজ।

আপডেট সময় : ০৪:২২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১