সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

সেই বিতর্কিত এএসপি বাবুল আখতারকে বরিশাল জেলায় বদলি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: সুনামগঞ্জের তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বাবুল আখতারকে অবশেষে জনস্বার্থে বদলি করা হয়েছে। বুধবার তিনি তাহিরপুর সার্কেল অফিস ত্যাগ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক জরুরি আদেশে বরিশাল রেঞ্জের মেহেন্দিগঞ্জ সার্কেল অফিসে তাকে ২২ আগস্ট তাকে বদলি করা হয়।

২০১৮ সালের ১১ নভেম্বর এএসপি মো. বাবুল আখতার সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার তাহিরপুর সার্কেল অফিসে যোগদান করেন।
যোগদানের কিছুদিন পর থেকেই ক্ষমতার অপব্যবহার করতে গিয়ে তিনি নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

আর্থিকভাবে প্রভাবিত হয়ে স্বপন কুমার দাস ও রিয়াজ উদ্দিন নামে তাহিরপুরের দুই কয়লা আমদানিকারকে হয়রানিমূলক মামলায় জড়ান বলে পুলিশ হেডকোয়ার্টার্সে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়।

এরপর এক গৃহবধূকে স্বামীর সামনে যৌন হয়রানি ও অপহরণচেষ্টার ঘটনায় ভিকটিমের দেওয়া দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা না নিয়ে অভিযুক্তদের উল্টো নির্দোষ দাবি করে বিতর্কের জন্ম দেন এএসপি বাবুল আখতার।

এছাড়া তাহিরপুরের ধনাঢ্য ব্যবসায়ীদের জাদুকাটার নদীর খনিজ বালু পাথর নিলামের আড়ালে অনৈতিক সুবিধা নিয়ে কোনো রকম রাজস্ব, আয়কর ভ্যাট ও সরকারি মূল্য ছাড়াই অতিরিক্ত খনিজ বালু পাথর সরিয়ে নিতে সহায়তার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

পরপর দুটি অপহরণ মামলায় একটিতে বাদী ও অপর একটি মামলার আসামি পক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে ক্ষমতার অপব্যবহার করেন বলেও অভিযোগ উঠে বাবুল আখতারের বিরুদ্ধে।

বুধবার রাতে সরকারের দায়িত্বশীল একটি গোয়েন্দা সংস্থা এসব তথ্য নিশ্চিত করে আরও জানায়, তাহিরপুরের বালিজুরী এলাকার ভারতীয় বিড়ি, মাদক, গবাদি পশু চোরাকারবারি সোহাগ নামে এক আসামিকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দিতে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে পুলিশের অন্য একটি সংস্থার মাধ্যমে মামলাটির তদন্তভার হস্তান্তর করাতে বাধ্য করেন।

এমন নানা কর্মকাণ্ডে তাহিরপুর থানা এলাকায় এএসপি বাবুল আখতারকে নিয়ে জনমনে বিতর্ক তৈরি হয়। এরপর সরকারের উচ্চ পর্যায়ে থাকা একটি গোয়েন্দা সংস্থা তার ব্যাপারে একটি প্রতিবেদন পাঠায় সরকারের ওপর মহলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেই বিতর্কিত এএসপি বাবুল আখতারকে বরিশাল জেলায় বদলি।

আপডেট সময় : ০৯:৫০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১