সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা

ঝালকাঠিতে ভুয়া এনএসআই কার্ডসহ প্রতারক তুষার আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ১৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি ;ঢাকার গুলশান জোনের গোয়েন্দা পুলিশের একটি টিম ঝালকাঠিতে অভিযান চালিয়ে ভূয়া এনএসআই ও ডিএসসবির পরিচয় দিয়ে প্রতারনায় জড়িত থাকার অভিযোগে তুষার (৩৫) নামের এক যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ।আজ বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে নিয়ে গেছে।

ঝালকাঠি থানা পুলিশের সহযোগীতায় তুষারকে আটকের পর তল্লাশী চালিয়ে তার ভুয়া এনএসআই ও ডিএসসবির একাধিক পরিচয়পত্র উদ্ধার করেছে। তুষারের বিরুদ্ধে একাধিক প্রতারনার মামলাও প্রতরনার মাধ্যমে সরকারী টাকা আত্মসাতের মামলা রয়েছে বলে গোয়েন্দা টিমের সদস্যরা জানিয়েছে।

সদর থানার এএসআই হাসান জানায়, বুধবার রাতে ঝালকাঠির সদর থানা পুলিশের সহায়তায় ঢাকা গুলশান জোনের গোয়েন্দা কর্মকর্তারা ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকার মুইন টাওয়ারে অভিযান চালিয়ে তুষারকে আটক করে। তার বিরুদ্ধ নারায়নগঞ্জ থানায় প্রতারনা মামলাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতারনার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। তুষার ঝালকাঠি শহরের টিনপট্রি রোডের মৃত খলিলুর রহমানের ছেলে।

গোয়েন্দা পুলিশ টিমের একটি সুত্র জানায়, আটক তুষার নিজেকে কখনো এনএসআই বা ডিজিএফআই আবার কখনো এসএসএফ’র সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারনা করে আসছে। তার বিরুদ্ধে সরকারে বিভিন্ন দপ্তারের সীল-স্বাক্ষর জাল করে সরকারী টাকা আত্মসাৎ সহ নানা অপকর্মে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

আটকের পর তুষারের কাছ থেকে নিজের নামে ছাপানো ‘ভুয়া এনএসআই ও ডিএসসবির কর্মকর্তা পরিচয়পত্র’সহ বেশকিছু ভুয়া প্রতারনার কাজে ব্যবহৃত কাগজপত্র উদ্ধার করা হয়েছে। পরে তাকে সাথে নিয়ে গোয়েন্দা পুলিশের দলটি ঝালকাঠির বিভিন্ন স্থানে গভীর রাতে দুই দফায় তল্লাশী অভিযান চালায় বলে সুত্রটি জানান।

স্থানীয়রা বেশ কয়েকজন বাসিন্ধা জানায়, আটক তুষার দীর্ঘদিন ঢাকায় থাকলেও বেশ কিছুদিন ধরে ঝালকাঠি শহরের কলেজমোড় এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-দুই সন্তান সহ পরিবার নিয়ে আত্মগোপনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ভুয়া এনএসআই কার্ডসহ প্রতারক তুষার আটক।

আপডেট সময় : ০৫:০০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১