সংবাদ শিরোনাম ::
একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু চুয়াডাঙ্গায় ঘরের দেয়ালে ভ্যানের ধাক্কায় চালকের মৃত্যু বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির পুনর্নির্বাচিত হলেন রফিকুল ইসলাম বিরামপুরে দ্বিতীয় বিয়ে,৫ লাখ ১১ হাজার টাকা দেনমোহর নিয়ে বিরোধ, নির্যাতনের অভিযোগে আদালতে মামলা

ব্রণ সারাবে কলার খোসা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কলার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কমবেশি জানা আছে। কলা খেয়ে নিশ্চয়ই এর খোসা ফেলে দেন! তবে কলার খোসার উপকারিতা জনেন কি! কলার খোসায় এমন কিছু উপাদান আছে, যা ত্বকের ব্রণ সারায়।

গবেষণা অনুসারে, কলার খোসায় লুটেইন বেশি থাকে। এছাড়াও ভিটামিন এ, অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যারোটিনয়েড সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।

সেইসঙ্গে কলার খোসায় এস্টেরিফাইড ফ্যাটি অ্যাসিড থাকে, যা খুঁজে পাওয়া বেশ কঠিন। অন্যদিকে ফেলে দেওয়া কলার খোসায় কিন্তু এ উপাদানটি থাকে। এ কারণেই কলার খোসা ব্যবহার করে, আপনি ব্রণ এবং বলিরেখা মুক্ত ত্বক পেতে পারেন।

কলার খোসায় ভিটামিন এ, বি, সি, ই, পটাসিয়াম, জিংক, আয়রন এবং ম্যাঙ্গানিজ আছে। যা পুরোনো ব্রণের দাগও কমাতে পারে। এছাড়াও কলা খোসা ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় রাখা যায়।

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে ত্বক ভালো করে পরিষ্কার করে নিন। তারপর একটি পাকা কলার খোসা টুকরো করে কেটে নিন। খোসার ভেতরের অংশ মুখে ১০-১৫ মিনিট বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। খোসার ভেতরের দিক কালো হয়ে যাচ্ছে কি না তা পরীক্ষা করে দেখুন।

যদি এমন হয়, তাহলে ওই খোসা ফেলে দিয়ে অন্য টুকরো ব্যবহার করুন। কলার খোসা ত্বকে ব্যবহারের পর কিছুক্ষণ মুখ ওভাবেই রেখে দিন। অন্তত ৪-৫ ঘণ্টা মুখ না ধুয়ে রেখে দিন।

এজন্য রাতে ঘুমানোর আগে এটি করতে পারেন। তারপর সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য প্রতিদিন কলার খোসা ত্বকে ব্যবহার করতে পারেন।

কলার খোসার আরও কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিন-

>> মশার হাত থেকে মুক্তি পেতে ত্বকের খোলা স্থানে কলার খোসা ব্যবহার করতে পারেন।

>> এছাড়াও কলার খোসা ব্যবহারে অর্শ্বরোগ, অ্যাকজিমা ও সোরিয়াসিসের চিকিৎসা করতে পারেন।

>> পায়ের গোড়ালি ফাটা ঠিক করার জন্যও আপনি কলার খোসা ব্যবহার করতে পারেন।

>> কলার খোসা পটাসিয়াম সমৃদ্ধ এবং প্রদাহবিরোধী। এটি সানবার্ন দূর করতেও ব্যবহার করতে পারেন।

সূত্র: বলিউড শাদিস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রণ সারাবে কলার খোসা।

আপডেট সময় : ১১:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১