সংবাদ শিরোনাম ::
কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা

বিশ্বনাথে ২৮৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুক আহমদ স্টাফ রিপোর্টারএর তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট এস এম মুন্নি

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ২৮৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার ২৪ আগস্ট দুপুর ২.৩০ ঘটিকায় উপজেলার লামাকাজী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পরগনা বাজার রোডে আতাপুর বকতুল্লাহ’র বাড়ীর সামনে সুরমা নদীর পার থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের মৃত আলী আকবরের ছেলে সিএনজি অটো রিক্সাচালক আনহার আলী ও একই গ্রামের মৃত ফিরোজ বক্স’র ছেলে সুহেল বক্স (৩৫)।
এসময় তাদের কাছ থেকে ২১৮ পিচ অফিসার চয়েজ, ২২ পিচ মেগডুয়েন্স ও ৪৫ পিচ এসি প্লাডা ভারতীয় মদসহ মাদক বহণকারী একটি ট্রলার (নৌকা) এবং একটি সিএনজি অটোরিক্সা (সিলেট থ ১২-৯২৩০) জব্দ করে পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেয়া থানা পুলিশের এসআই গাজী মোয়াজ্জেম, সাইফুল মোল্লা ও এএসআই রেদওয়ান মিয়া জানান, সুনামগন্জের ছাতক থেকে নৌকাযোগে মাদকের বড় চালান বিশ্বনাথে প্রবেশ করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ঘটনাস্থলে নৌকা থেকে সিএনজিতে বস্তাভর্তি মাদক লোড করছিল তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত তিনজন পালিয়ে গেলেও ২৮৫ বোতল ভারতীয় মদ ও মাদক বহণকারী সিএনজিসহ দু’জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে এগুচ্ছি। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বনাথে ২৮৫ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

আপডেট সময় : ০৫:০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১