সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশালের ঘটনায় প্রশাসনের সঙ্গে মেয়র সাদিকের বৈঠক, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১ ৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিভাগীয় কমিশনারের বাসভবনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সিটি মেয়রসহ আওয়ামী নেতৃবৃন্দের বৈঠক

বরিশালের বিবাদমান সমস্যা সমাধানে বিভাগীয় কমিশনারের বাসভবনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সিটি মেয়রসহ আওয়ামী নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভুল বুঝাবুঝির অবসান এবং পুলিশ ও ইউএনও’র দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর।

বৈঠকে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি এস এম আক্তারুজ্জামান, র‌্যাব সিইও মো. জামিল হোসেন, জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটুসহ মোট ১১ জন বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশগ্রহণকারী ২ জনের পরিচয় পাওয়া যায়নি।
একেএম জাহাঙ্গীর জানান, বরিশালে চলমান সমস্যা সমাধানে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশে বিভাগীয় কমিশনারের আহ্বানে রাতে তার সরকারি বাসভবনে এক চা চক্রের আমন্ত্রণ ছিল মেয়রসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দের। সেখানে যাওয়ার পর নৈশভোজের ব্যবস্থা করা হয়। এ সময় সেখানে চলমান সমস্যার বিষয়ে ভুল বুঝাবুঝির অবসান হয় এবং পুলিশ ও ইউএনও করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। একই সাথে ইউএনও সহ অন্যানদের বিরুদ্ধে দায়ের করা দু’টি মামলার বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয়। এই সমঝোতা ও সিদ্ধান্তে উভয়পক্ষ সন্তুষ্ট এবং এতে প্রধানমন্ত্রীও খুশি হবেন বলে জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি।

তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে জানতে জেলা প্রশাসকের মুঠোফোনে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের ঘটনায় প্রশাসনের সঙ্গে মেয়র সাদিকের বৈঠক, মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত।

আপডেট সময় : ০৪:৫০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১