ভালুকা উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ।
- আপডেট সময় : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১ ১০৪ বার পড়া হয়েছে

–এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির নির্দেশে ভালুকা উপজেলা যুবলীগ ও ভালুকা সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
রবিবার সকালে আশকা উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে চাউল, ডাল, পিয়াজ, আলু, লবন খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় উপজেলা যুবলীগ প্রচার প্রকাশনা সম্পাদক জনম মিস্রীর সভাপতিত্ত্বে, সদর ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক কামরুল ইসলামের সঞ্চালনায়, ১৫আগষ্টের নির্মম হত্যাকান্ড এবং ২১শে আগষ্ট গ্রেনেড হামলার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা আতাহার আলী মন্ডল, মিজানুর রহমান মন্ডল, মিজানুর রহমান খোকন সহ আওয়ামী অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।


























