সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

জীবননগর সীমান্তে রাস্তা ভেঙ্গে পুকুরে, চরম দুর্ভোগে এলাকাবাসী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাসুদ রানা জীবননগর থানা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সড়কের পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ব্যক্তিমালিকানাধীন এবং স্কুলের পুকুরের পাড় না বাঁধায় রাস্তা ভেঙ্গে যাচ্ছে,যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে পুরো রাস্তা।

সরেজমিনে দেখা গেছে, সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এক কিলোমিটার রাস্তার বেহাল দশা হালকা বৃষ্ঠিতে রাস্তার উপর হাটু পানি জমে থাকায় জনদুর্ভোগ চরমে। একই স্থানে প্রায় আধা কিলোমিটার জুড়ে কয়েকটি পুকুর ও জলাশয় রয়েছে। ওই জলাশয়গুলোতে মৎস্য চাষীরা মাছ চাষ করছেন। এ পুকুরগুলোর পাড় বাঁধাই করা না থাকায় ভেঙ্গে যাচ্ছে পাশের রাস্তাটি। স্থানীয় ভাবে বাঁশ ও বালুর বস্তা দিয়ে প্রাথমিকভাবে সংস্কার করা হলেও লাভ হচ্ছে না।

ভুক্তভোগী জিনারুল ইসলাম বলেন, নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলা ভূমিটি দীর্ঘদিন আগের। জলা ভূমিটির পাড় ছিল অনেক বড়। ধীরে ধীরে সেটা ভেঙ্গে গেছে।এখন প্রধান রাস্তা ভাংতে শুরু করেছে। যদি দ্রুত সংষ্কার না করা হয় তাহলে যে কোন সময় রাস্তাটি ভেঙ্গে পুকুরের মধ্যে চলে যাবে।

গোয়াল পাড়া গ্রামের মিজানুর রহমান বলেন, আমাদের এলাকার বেশ কিছু রাস্তা আছে যে গুলোতে পানি হলেই চলাচল করা দায় হয়ে পড়ে।এরপর আবার রাস্তার পাশে মালিকানাধীন পুকুর তৈরি করা হয়েছে ফলশ্রুতিতে রাস্তার অনেকটা পুকুরের মধ্যে ভেঙ্গে পড়েছে । স্থানীয় মেম্বার ,চেয়ারম্যান এবং নেতাদের একাধীকবার বলা সত্বেও কোন ফল হয়নি।পুকুরের পাড়ে যদি দ্রুত বাঁধ না দেওয় হয় তা হলে তিন গ্রামের মানুষের যাতায়াতে চরম বিপাকে পড়তে হবে।

৪নং সীমান্ত ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া,নতুনপাড়া,সদরপাড়াসহ ইউনিয়নের যে সমস্থ রাস্তার সমস্যা আছে সেগুলো আমরা তালিকা তৈরি করেছি সংষ্কারের জন্য। তাছাড়া নতুনপাড়া এলাকায় কয়েকটি পুকুরের পাড় না বাঁধায় রাস্তা ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে।খুব শিঘ্রই এর সমাধান হওয়া দরকার বলে অত্র এলাকাবাসী মনে করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবননগর সীমান্তে রাস্তা ভেঙ্গে পুকুরে, চরম দুর্ভোগে এলাকাবাসী।

আপডেট সময় : ০৯:১৮:২১ পূর্বাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১