সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর মান্না র‌্যাব হেফাজতে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ মান্না র‌্যাব হেফাজতে আছেন। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। শনিবার গণমাধ্যমে পাঠানো র‌্যাবের এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার শেখ সাইদ আহমেদ মান্না ওই ঘটনায় পুলিশ ও ইউএনওর দায়ের করা দুটি মামলারই আসামি।

গত বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনের সামনে পুলিশের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।

ওই ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান এবং হত্যার উদ্দেশে আঘাত ও গুলিবর্ষণের অভিযোগ এনে একটি মামলা করেন বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই শাহজালাল মল্লিক। একই অভিযোগে আরেকটি মামলা করেন ইউএনও মুনিবুর রহমান।

দুই মামলায়ই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে আসামি করা হয়েছে।

সাদিক আবদুল্লাহকে গ্রেপ্তারের দাবিও তুলেছে সরকারি প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর মান্না র‌্যাব হেফাজতে।

আপডেট সময় : ১১:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১