সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা

ব‌রিশা‌লের পরিস্থিতি শান্ত বিজিবির প্রয়োজন নেই : বিভাগীয় ক‌মিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার সাইফুল হাসান বাদল ব‌লেছেন, ব‌রিশা‌লের পরিস্থিতি শান্ত র‌য়ে‌ছে। এই মুহূ‌র্তে বি‌জি‌বি নামা‌নোর কো‌নো প্রয়োজন নেই। ত‌বে য‌দি প্রয়োজন হয় এর জন্য বি‌জি‌বি প্রস্তুত র‌য়ে‌ছে।

শুক্রবার ব‌রিশাল নগরীর বি‌ভিন্ন স্থা‌নে ঘু‌রে জনজীবন স্বাভা‌বিক প‌রিল‌ক্ষিত হ‌য়ে‌ছে। এদিকে আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রাখ‌তে নগরীর বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে অবস্থানে র‌য়ে‌ছে পু‌লিশ, পাশাপা‌শি টহল দি‌চ্ছে র‌্যাব।

ব‌রিশাল সদর উপ‌জেলা প‌রিষ‌দের ইউএনও এর বাসভব‌নে হামলা ও প‌রে আনসা‌রদের ছোড়া গুলি‌তে ৫ জন গুলিবিদ্ধসহ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মী আহত এবং প‌রে পু‌লিশ ও আওয়ামী লীগ নেতাকর্মী‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনায় থমথ‌মে প‌রি‌স্থি‌তি বিরাজ কর‌ছে ব‌রিশা‌লে। ত‌বে যান চলাচল ও জনজীবন স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

ব‌রিশাল মে‌ট্রোপলিটন পু‌লি‌শের উপ-পু‌লিশ ক‌মিশনার (দ‌ক্ষিন) আলী আরশাদ ব‌লেন, জনগ‌নের নিরাপত্তায় আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে। মামলায় বা‌কি যে আসামিরা র‌য়ে‌ছে তা‌দের গ্রেফতারের চেষ্টা চল‌ছে।

এদিকে এই ঘটনায় পৃথক মামলায় ১৩ জন‌কে গ্রেফতার করা হ‌য়েছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। এছাড়া রাতভর নগরীর বি‌ভিন্ন স্থা‌নে মামলার আসামি‌দের ধর‌তে অভিযান প‌রিচালনা করা হয়। পু‌লিশ এবং ইউএন মু‌নিবুর রহমা‌নের দা‌য়ের করা দু‌টি মামলায় প্রধান আসামি করা হ‌য়ে‌ছে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ। এছাড়াও আসামি র‌য়ে‌ছে ৬০১ জন।

অপর‌দি‌কে মেয়‌রের উপর হামলার ঘটনায় শুক্রবার দুপু‌রে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সাম‌নে বি‌ক্ষোভ ক‌রে‌ছে সদর উপ‌জেলা ছাত্রলী‌গের নেতাকর্মীরা। এছাড়া বাব‌ুগ‌ঞ্জে উপ‌জেলা আওয়ামী লীগ বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব‌রিশা‌লের পরিস্থিতি শান্ত বিজিবির প্রয়োজন নেই : বিভাগীয় ক‌মিশনার

আপডেট সময় : ১১:৩৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১