সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশালে মেয়রের নামে মামলার প্রতিবাদে মহিলা আ’লীগের বিক্ষোভ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১ ৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল সদর উপজেলার ইউএনও’র বাসভবনে হামলার জের ধরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ কয়েকশ’ নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল জেলা ও মহানগর মহিলা আওয়ামীগ।

আজ শুক্রবার বেলা ৩টায় নগরীর সোহেল চত্বরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। এছাড়া ইউএন ‘র বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন বক্তারা।

এ সময় বরিশাল জেলা ও মহানগর মহিলা আ.লীগের নেতৃবৃন্দসহ, বরিশাল সিটির মহিলা কাউন্সিলরগণ, নগরীর ৩০টি ওয়ার্ডের মহিলা আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালে “সাদিক ভাই, ভয় নাই, সাদিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মিথ্যা মামলা প্রত্যাহার করো” এ ধরণের নানা শ্লোগান দেন নেতাকর্মীরা।

এদিকে শুক্রবার সকাল থেকে ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করার কথা থাকলেও বরিশালের পরিস্থিতি শান্ত থাকায় এ মূহুর্তে বিজিবি নামানোর কোন প্রয়োজন নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল। তবে প্রয়োজন হলে তার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে বলেও জানান বিভাগীয় কমিশনার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে মেয়রের নামে মামলার প্রতিবাদে মহিলা আ’লীগের বিক্ষোভ।

আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১