সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

শিশু মার্জিয়ার দু’চোখে বাঁচার করুন আকুতি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
মাত্র ১ বছর হয়েছে বিচিত্র এই ভুবনে এসেছে মার্জিয়া (০১)। এই অল্প সময়েই তার হার্টে ৩টি ছিদ্র ধরা পড়েছে। তবে তার চোখের দিকে তাকালেই যেন মনে হয় সুন্দর এই পৃথিবী ছেড়ে সে চলে যেতে চায়না। জন্মালে মৃত্যু হবে এটাই চিরন্তন সত্য। তবে আরও কিছুদিন শিশু মার্জিয়া যেন থাকতে চায় এই ধরাধামে। তাকিয়ে থাকতে থাকতে যখন আঁখিপাতা তার এক হয়ে যায় মার্জিয়ার তখন নিধারুণ যন্ত্রনাকে সহ্য করতে না পেরে পাতা ভিজিয়ে যেন চলে যেতে চায় সবাইকে ছেড়ে। তার পরেও মার্জিয়ার ছোট্ট চাহনী প্রতিনিয়ত যেন বলছে পৃথিবী আমায় বিদায় জানিও না। সন্তানের এমন করুণ দৃশ্য দেখে হত দরিদ্র পিতা-মাতার অসহাত্বের মতো চেয়ে থাকা আর বিধাতার কাছে প্রার্থনা করা ছাড়া ভিন্ন কিছুই অবশিষ্ট নেই। যা ছিলো তার সবটুকুই সন্তানকে পৃথিবীর আলো-বাতাস দেখানোর জন্য শেষ করেছেন। এখন যা আছে তা হলো একবুক হাহাকার, চোখে কান্নার সাঁতার আর অমানিশার ঘোর অন্ধকার। সেই চোখ যেন বলছে সৃষ্টি কর্তার কাছে সন্তান যদি দিলে তবে অসহায় পরিবারে এমন কঠিন রোগ কেন? স্বার্থ জড়িত এই সমাজে কোথায় যাবে, কার কাছে যাবে তারা। মরণব্যাধী রোগাক্রান্ত মার্জিয়ার বাড়ি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের গোলাইবাড়ি গ্রামে। সে ওই গ্রামের মো. হাসানের একমাত্র সন্তান। বর্তমানে মার্জিয়ার কাশির সাথে প্রতিনিয়ত রক্ত যাচ্ছে। বিচিত্র পৃথিবীতে আসা নতুন এই অতিথির এখন প্রয়োজন উন্নত চিকিৎসা। ডাক্তাররা বলছেন তার উন্নত চিকিৎসা করাতে প্রায় ৫ লাখ টাকা খরচ হবে। যা বহন করা মার্জিয়ার অসহায় পিতার কাছে আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। তাই তিনি দেশের সহৃদয়বান মানুষের কাছে একমাত্র সন্তানকে উন্নত চিকিৎসা করিয়ে বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন। কোন মানুষ যদি অসহায় এ শিশুটির চিকিৎসার জন্য সাহায্য করতে চান তবে এই নম্বরে ০১৭১৮-২২৮৮৩৪, ০১৯২৭-১৭৯৯৭৯, যোগাযোগ করে সাহায্য পাঠাতে পারেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিশু মার্জিয়ার দু’চোখে বাঁচার করুন আকুতি।

আপডেট সময় : ০২:২৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১