ভালুকা ভরাডোবা ইউনিয়নে গরীব দুখী অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।
- আপডেট সময় : ০২:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ১২৯ বার পড়া হয়েছে

–এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নে যুবলীগের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভালুকা উপজেলা শাখার উদ্যোগে- ১১ টি ইউনিয়নে পর্যায়ক্রমে হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হবে।
বুধবার উপজেলার ভরাডোবা ইউনিয়নে পুরুড়া সিদ্দিকা ফিরোজা আখতার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে হতদরিদ্র অসহায়দের মাঝে চাউল, ডাল, পিয়াজ, আলু, খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান পিন্টু, ইউনিয়ন যুবলীগ সভাপতি আতিক পাঠান, সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক ওমর ফারুক কাজল সহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


























