সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ধানের কুড়া-কয়লা-রং দিয়ে তৈরি হচ্ছে হলুদ-মরিচের গুঁড়া।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রতারণার শেষ নেই। এবার ধানের কুড়া, কাপড়ের রং আর কয়লা মিশিয়ে মরিচ ও হলুদ গুঁড়া তৈরির মিলের সন্ধান পাওয়া গেল। চট্টগ্রামের করায় খাতুনগঞ্জ সড়কের সেবা ট্রান্সপোর্টের গলির জনি মসলা মিলকে ২ লাখ টাকা জরিমানাসহ ৪০ কেজি ভেজাল মসলা ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন।
মুহাম্মদ হাসানুজ্জামান গণমাধ্যমকে বলেন, মসলা মিল ছাড়াও কোতয়ালী থানা মোড়ের এক মেডিসিন সেন্টারকে মেয়াদবিহীন কাটা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউমার্কেট মোড়ের মেসার্স ফরিদুল আলম কোম্পানিকে মেয়াদোত্তীর্ণ দই বিক্রির জন্য রাখায় ২০ হাজার টাকা জরিমানাসহ দইগুলো ধ্বংস করা হয়। মহিম দাশ সড়কের আল ফারুক স্টোরকে উৎপাদন-মেয়াদ উল্লেখ বিহীন মোড়কজাত দুধ, বৈধ আমদানিকারকবিহীন বিদেশি পণ্য সংরক্ষণ করায় ৭ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধানের কুড়া-কয়লা-রং দিয়ে তৈরি হচ্ছে হলুদ-মরিচের গুঁড়া।

আপডেট সময় : ০২:৩৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১