সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

পরিকল্পনা বিভাগের সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: রাজধানীর চন্দ্রিমা উদ্যান মোড়ে পরিকল্পনা বিভাগের সচিব ও পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য মোহাম্মদ জয়নুল বারীর গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে সচিবের গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভেঙে দিয়েছে। তবে এতে কেউ আহত হননি।

পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেন, ‘সকাল সোয়া ১০টার দিকে আমি গাড়িতে জ্যামের মধ্যে ছিলাম। বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের একটু আগে ছিল আমার গাড়ি। জিয়ার মাজারের ওখানে থেকে কিছু লোক ধাওয়া খেয়ে চন্দ্রিমা উদ্যানের ভেতর দিয়ে এসে কাঁটাতারের ব্যারিকেড পার হয়ে যাচ্ছিল। এর মধ্যেই তারা গাড়ি ভাঙতে শুরু করে। আমারটাসহ অনেক গাড়িই তারা ভেঙে ফেলে। আমারটা সরকারি গাড়ি দেখে আগে ভাঙা শুরু করে।’

তিনি বলেন, ‘গাড়ির দু-দিকের কাঁচ ছাড়াও পেছনের কাঁচও ভেঙে ফেলেছে। গাড়ির ভেতরে বড় ইটের টুকরো পাওয়া গেছে। এ বিষয়ে পুলিশকে জানানোসহ আইনানুগভাবে যা করার তা করা হবে।’

সচিব বলেন, ‘ভাঙচুর শুরু হতেই আমি গাড়ি থেকে নেমে পড়ি। আমার কিছু হয়নি। আমি ভাল আছি।’

এর আগে সকাল ১০টার দিকে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিকল্পনা বিভাগের সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাঙচুর।

আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১