সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা: কারাগারে শিক্ষক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: রংপুরের পীরগাছায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক বিপুল চন্দ্র (৪৫) কে আটক করেছে পুলিশ। তবে প্রভাবশালীদের চাপে ওই ছাত্রীর পরিবার থেকে মামলা করা হয়নি। পুলিশ ১৫১ ধারায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম।

অভিযুক্ত বিপুল চন্দ্র পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণীকুন্ডা গ্রামের পুন্ন চন্দ্রের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী তাম্বুলপুর ইউনিয়নের পাওটানা বাজারে এমবিশন কোচিং সেন্টারের শিক্ষার্থী। সোমবার (১৬ আগস্ট) দুপুরে কোচিং করতে গেলে অন্য শিক্ষার্থীরা না থাকার সুযোগে শিক্ষক বিপুল চন্দ্র দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে বিপুল চন্দ্রকে আটক করেন। পরে স্থানীয় তাম্বুলপুর ইউনিয়ন পরিষদে নিয়ে তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলেও স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের কথা বলা হয়।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদ মাঠে রাত ১০টায় সালিস বৈঠকের আয়োজন করেন প্রভাবশালীরা। বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীনের হস্তক্ষেপে সালিশ বৈঠক পণ্ড করে দেয় পুলিশ। পরে শিক্ষক বিপুল চন্দ্রকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই ছাত্রীর পরিবার ঘটনার সত্যতা স্বীকার করলেও প্রভাবশালীদের চাপে মামলা দায়ের করতে রাজি হয়নি ।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে কোচিংয়ের শিক্ষক বিপুল চন্দ্রকে আটক করা হয়। তবে ওই ছাত্রীর বাবা মামলা করতে রাজি না হওয়ায় ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বিপুল চন্দ্রকে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোচিং সেন্টারে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা: কারাগারে শিক্ষক।

আপডেট সময় : ০৫:০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১