বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত।
- আপডেট সময় : ০৪:১০:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ৬৫ বার পড়া হয়েছে

প্রতিনিধি
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল সাড়ে ৫ টায় বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ জামান মিলনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপনের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে বক্তব্য রাখেন , উপজেলা আ’লীগের সহ সভাপতি আঃ মান্নান হাওলাদার, মোঃ নজরুল ইসলাম হাওলাদার, আঃ মতিন রাঢ়ী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন রাঢ়ী, উপজেলা আ’লীগের দফতর সম্পাদক বাবু পরিতোষ চন্দ্র পাল, সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম পিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আঃ রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনিচুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাঢ়ী, উপজেলা মহিলা লীগের সভাপতি মোসাঃ সেতারা বেগম, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক সিরাজুল মজিদ মামুন মৃধা প্রমূখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন , কৃষক লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান শিকদার, শ্রমীকলীগ সাধারণ সম্পাদক তাওহীদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ কামাল হোসেন, জাহাঙ্গীর নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ ইউসুফ আলী খান, সাধারণ সম্পাদক এম আর বাদল বিশ্বাস, কেদারপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলম মাসুম মৃধা, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সম্পাদক জুয়েল মোল্লা, মাধবপাশা ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ স্বপন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ শহিদুল ইসলাম, যুবলীগ নেতা আনিচুর রহমান মোল্লা, মোঃ মহসিন প্যাদা, ছাত্রলীগ নেতা প্রসেনজিৎ দাস অপু,ওবায়েদুল হক জুয়েল, সৈয়দ জহিরুল হাসান মুরাদ, আলহাজ্ব মোঃ সোলাইমান হোসেন, মোঃ রেজাউল করিম সোহাগ, অতনু অধিকারী, তারিকুল ইসলাম নাইমসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























