সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা

বানারীপাড়ায় পানিতে ডুবে শিশুর সলিল সমাধী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি গ্রামে পানিতে ডুবে ফাহিম নামের দেড় বছর বয়সী এক শিশুর সলিল সমাধী হয়েছে। ১৫ আগস্ট রবিবার দুপুর ১২টার দিকে উদয়কাঠি ইউনিয়নের উদয়কাঠি গ্রামে সাইফুল মীরের ছেলে শিশু ফাহিম বাড়ির উঠানে বল নিয়ে খেলছিলো। এক পর্যায়ে তার হাত থেকে বল পাশের ডোবায় পড়ে গেলে তা তুলতে গিয়ে সেও ডোবার পানিতে পড়ে যায়। ফাহিমকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। এসময় শিশুটির পিতাসহ স্বজনদের আহাজারীতে হাসপাতালে পরিবেশ ভারী হয়ে ওঠে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান জানান হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় পানিতে ডুবে শিশুর সলিল সমাধী।

আপডেট সময় : ১১:৩৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১