আগৈলঝাড়ার বাশাইল হাট কেন্দ্রীয় জামেমসজিদে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১২:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ৯৬ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল মসজিদে জাতীয় শোক দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে সেই ধারাবাহিকতায় আসরের নামাজ বাদে বাশাইল হাট কেন্দ্রীয় জামেমসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ
অনুষ্ঠিত হয়। বিশেষ মিলাদ
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রফিকুল ইসলাম,বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পয়সার হাট স্কুল এন্ড কলেজের অধাক্ষ্য ও বাশাইল হাট কেন্দ্রীয় জামেমসজিদের সভাপতি মোঃ মিজানুর রহমান বাবু, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব ও বাশাইল হাট কেন্দ্রীয় জামেমসজিদের
সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন, ৯নং ওয়াডের মেম্বার রাশেদুল ইসলাম খায়ের,
বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ তানভীর হাসান পান্না, মোঃ মিজানুর রহমান মোল্লা(এ এস আই),বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের মোঃ লিটন ফকির সহ অনেকে।


























