শিবগঞ্জে ভারতীয় পাতার বিড়িসহ আটক ১।
- আপডেট সময় : ০৪:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১ ১১৬ বার পড়া হয়েছে

সুজন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ লক্ষ ২৪ হাজার পিস ভারতীয় পাতার বিড়িসহ মোঃ কালাম (২২) নামে এক যুবককে আটক করেছে।
শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারি এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা। ধৃত ব্যক্তি হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ সরদারটোলা গ্রামের মোঃ নিজামউদ্দিনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারি এলাকার জনৈক মোঃ আঃ হালিমের বাড়ির সামনে এক ব্যক্তি অবৈধ ভারতীয় পাতার বিড়িসহ অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার বিকেল প্রায় ৪ টার দিকে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদের নেতৃত্বে র্যাবের একটি দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পাতার বিড়িসহ উক্ত ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


























