সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

ঝালকাঠির আমানত সহ ৩ মাদক কারবারি লাকসামে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার লাকসামে পিকআপ ভর্তি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার পরানপুর বাজার এলাকার কৈত্রা রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়। গতকাল শুক্রবার আটককৃতদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মহিতুল ইসলাম জানান, নৈশকালীন কর্তব্যরত উপ-পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম ও সহকারি উপ-পুলিশ পরিদর্শক বায়েজিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স কৈত্রা রাস্তার মাথায় একটি পিকআপ (নং ঢাকা-মেট্রো-ন-১৯-৪৯৮০) থামিয়ে তল্লাশি চালিয়ে স্কচ টেপ মোড়ানো ১৪ কেজি গাঁজা ও একটি চাকুসহ তিনজনকে আটক করেন। এসব মাদকের বাজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

আটককৃতরা হলো- ঝালকাঠি পৌরসভার মনোহরিপট্টি এলাকার মৃত ইউনুস আলী হাওলাদারের ছেলে আমানত হোসেন (৩৭), নলছিটির কুলকাঠি এলাকার মৃত শাহজাহান তালুকদারের ছেলে আরিফ হোসেন তালুকদার (৩২) ও বরিশালের কাউনিয়া বিসিক বটতলা এলাকার মৃত ইউনুস খানের ছেলে মেহেদি হাসান বাবু (২০)। এ সময় সোহাগ হোসেন (৩৫) ও আকাশ (২৫) নামে অপর দুই মাদক কারবারি পালিয়ে যায়।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে
উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বাদী হয়ে লাকসাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুদ খান জানান, আটককৃতদের শুক্রবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির আমানত সহ ৩ মাদক কারবারি লাকসামে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার।

আপডেট সময় : ০৪:৫৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১