সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

ভোটার হলেই এসএমএসে দেওয়া হচ্ছে এনআইডি নম্বর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ ১৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের টিকা নিতে হলে প্রয়োজন জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) নম্বর। যাদের এনআইডি নম্বর নেই, তারা সহসাই টিকার আওতায় আসতে পারছেন না। তবে যাদের বয়স হয়েছে কিন্তু এনআইডি কার্ড করেননি, তাদের জন্য নতুন এনআইডি করার সুযোগ দেয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে নতুন এনআইডি করা এবং অনলাইন থেকে কার্ড প্রিন্টসহ যাবতীয় সেবা পাওয়া যাচ্ছে।

সরকারি নির্দেশনা না থাকলেও কঠোর বিধিনিষেধে স্বল্প সংখ্যক জনবল দিয়ে মুহূর্তের মধ্যেই জনসাধারণের কাছে এনআইডি সেবা পৌঁছে দিতে সচেষ্ট ভূমিকা পালন করছেন অনুবিভাগটির মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর।
মহাপরিচালক এ কে এম হুমায়ুন বলেন, শুরু থেকে আমরা নিয়মিত অফিস করছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন শিফটে অফিস করছেন। আমাদের জন্য যাতে কোনো মানুষ বিপদে না পড়েন, সেজন্য অত্যাবশ্যকীয় সার্ভিস দিয়ে যাচ্ছি।

অনলাইনে ভোটার হলেই এনআইডি নাম্বার মোবাইলে এসএমএসের মাধ্যমে আসছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোভিডকে সামনে রেখেই এই কাজটা করেছি। সাধারণ মানুষ যেন এসএমএস দেখেই বুঝতে পারেন যে তাদের এনআইডি হয়ে গেছে। এই এসএমএসের বিষয়টা আগে থেকেই ছিল। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে এটা কাজ করছিল না।

আমাদের টেকনিশিয়ানরা বিষয়টির সমাধান করেছে।
প্রসঙ্গত, এখন থেকে নতুন ভোটার হওয়ার আবেদনে দেওয়া মোবাইল নম্বরে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর এসএমএসের মাধ্যমে চলে যাবে। এতদিন এনআইডি নম্বর জানার জন্য নির্বাচন অফিসে বা ১০৫ নম্বরে মেসেজ করে অপেক্ষা করতে হতো। কিংবা কল সেন্টারে ফোন করে জানতে হতো। সমস্যার সমাধান হওয়াতে এনআইডি নম্বরের জন্য এখন আর অপেক্ষা করতে হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটার হলেই এসএমএসে দেওয়া হচ্ছে এনআইডি নম্বর।

আপডেট সময় : ১০:২০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১