সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

এবার চুক্তিভঙ্গের অভিযোগে রাজ-শিল্পাকে ৩ লাখ টাকা জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আরও বিপাকে পড়েছেন পর্ণকাণ্ডে গ্রেফতার রাজ কুন্দ্রা এবং অভিনেত্রী শিল্পা শেট্টি। এবার ব্যবসায়িক চুক্তিভঙ্গের অভিযোগে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টিকে তিন লাখ ভারতীয় রুপি জরিমানা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)। ভিয়ান ইন্ডাস্ট্রিজকেও জরিমানা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভিয়ান ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে তদন্ত চালায় সেবি, তারই ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে। জানা গেছে, ২০১৫ সালে চার ব্যক্তিকে ৫ লাখ টাকার শেয়ার বিতরণ করে ভিয়ান ইন্ডাস্ট্রিজ। শেয়ার বিতরণের ক্ষেত্রে নীতিবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তারপরই তদন্তে নামে সেবি।

পর্ণ ছবি বানানোর অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার হন রাজ কুন্দ্রা। এরপর থেকে একের পর এক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মঙ্গলবার তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত।

রাজের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দেয় মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার চুক্তিভঙ্গের অভিযোগে রাজ-শিল্পাকে ৩ লাখ টাকা জরিমানা।

আপডেট সময় : ০৫:৩৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১