সংবাদ শিরোনাম ::
দেশে গত ২৪ ঘণ্টায় ১৬৬ জনের মৃত্যু ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ১১০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৬ জন। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬০ জন, যা গত ২৪ ঘণ্টায় বিভাগীয় হিসেবে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৮৫১ জনে।
এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৬৪ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
























