সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

ট্রাকে মাছের ড্রামে বসে বাড়ি ফিরছিলেন তারা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। বন্ধ আছে সব ধরনের পরিবহন। কিন্তু, এর মধ‌্যেই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রাকে মাছের ড্রামের ভেতরে বসে বাড়িতে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। ট্রাকটি ঢাকা থেকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে পুলিশ সেটি তল্লাশি করে। এ সময় ১০ জনকে মাছের ড্রামের ভেতরে দেখতে পায় পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তায় গাজীপুর মহানগর পুলিশের চেকপোস্টে ওই ট্রাকে তল্লাশি চালানো হয়।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর জোনের সহকারী কমিশনার (এসি) মো. বেলাল হোসেন জানিয়েছেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি মাছবাহী ট্রাক দেখে সন্দেহ হলে চেকপোস্টে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মাছের ড্রামের ভেতর থেকে ১০ জনকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। ট্রাকচালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাকে মাছের ড্রামে বসে বাড়ি ফিরছিলেন তারা।

আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১