সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

পৃথিবীতে উৎপত্তি যেভাবে ………………………….. হোয়াইট কলার ক্রিমিনালরা বিশ্বাস ভঙ্গ করে অবিশ্বাসের জন্ম দেয়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোহেল সানি

“হোয়াইট কলার ক্রিমিনাল”- অর্থাৎ ভদ্রবেশী অপরাধী বা ভদ্রবেশী অপরাধ। যা পৃথিবীর দেশে দেশে ছড়িয়ে পড়েছে। কার্যত এসব হোয়াইট কলার ক্রিমিনালরা বিশ্বাস ভঙ্গ করে অবিশ্বাসের জন্ম দেয়।
এসব ভদ্রবেশী অপরাধীর কৃতকর্ম সহজে সাধারণের দৃষ্টিগোচর হয়না।
হোয়াইট কলার ক্রিমিনালরা সাধারণ অপরাধীদের তুলনায় অধিকতর বুদ্ধিমান। আচরণে ভারসাম্যপূর্ণ। কর্মজীবনে কৃতকার্য। সর্বোপরি তারা সমাজে উঁচু পদমর্যাদার অধিকারী।
এসব অপরাধ অপ্রত্যক্ষ ও নৈর্ব্যক্তিক। যা ছদ্মনামে সংঘটিত হয়।
হোয়াইট কলার অপরাধ বলতে বোঝানো হয়েছে যে, ষ্টক এক্মচেঞ্জ পরিচালনায় অসদুপায় অবলম্বন, ট্রাস্ট ফান্ডের আত্মসাৎ এবং কর্পোরেশনের ব্যবসা ক্ষেত্রে দুর্নীতির আশ্রয়, সংবাদপত্র ও রাষ্ট্রীয় বেতার-টিভিসহ সরকারি বেসরকারি গণমাধ্যমসমুহে বিজ্ঞাপনে মিথ্যার আশ্রয়, ভুল তথ্য পরিবেশন এবং কন্ট্রাক্ট পাবার জন্য সরকারের মন্ত্রী ও আমলা কর্মকর্তাদের ঘুষপ্রদান হোয়াইট কলার বা ভদ্রবেশী অপরাধ। যা বিভিন্ন দেশে সংঘটিত হচ্ছে।
ভদ্রবেশী অপরাধের অর্থনৈতিক ফলাফল অন্যান্য সাধারণ অপরাধের অপেক্ষা বহুগুণ বেশী। ফলে বিস্তৃত পরিসরে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। যা রাষ্ট্রের ওপর বিরূপ প্রভাব ফেলে। অর্থনৈতিক ক্ষয়-ক্ষতির চেয়ে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এর প্রভাব আরও ব্যাপক এবং সুদূরপ্রসারী।
বুদ্ধির দ্বারা সংঘটিত অপরাধের ব্যাখ্যা হার্বাট ইডেলহার্জের মতে, হোয়াইট কলার ক্রিমিনালরা নানাভাবে লোকচক্ষুর আড়ালে বা পর্দার অন্তরালে থেকে অপরাধের আশ্রয় নেন। অসতর্কতার সুযোগ হাতিয়ে নিয়ে সাধারণত তারা অপরাধ কর্মটি হাসিল করেন। ক্ষতিগ্রস্থ ব্যক্তি এসব ভদ্রবেশী অপরাধীর কার্যাবলী সম্পর্কে প্রশ্নে জড়াতে চান না। অপরাধী ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বুঝতে দিতে চায়না যে, সে প্রকৃতই
ক্ষতির শিকার হয়েছেন। জনসাধারণের স্বার্থের পরিপন্থী এমনতর কাজ করার অভিপ্রায়কে চলমান রাখতে হোয়াইট কলার ক্রিমিনাল ক্ষতিপূরণের ব্যবস্থা রাখে। অপরাধ চাপা দিতে তারা প্রতারণামূলক দলিলাদি বা প্রমাণপত্র তৈরি করে।
এর আইনগত সংজ্ঞা মেলাভার হলেও মার্কিন অপরাধ-বিজ্ঞানী সাদারল্যান্ড ১৯০৯ সালে “হোয়াইট কলার ক্রিমিনাল তত্ত্ব আবিষ্কার করেন। ৩০ বছরের মাথায় অর্থাৎ ১৯৩৯ সালে হোয়াইট কলার ক্রিমিনালদের “ধূর্ত অপরাধী” হিসাবে সাব্যস্ত করা হয়। এ ভদ্রবেশী অপরাধকে দন্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়।
রাষ্ট্রবিজ্ঞানী সাদারল্যান্ড প্রমাণ করেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রেই এই অপরাধের উৎপত্তি। ক্রমে তা বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে পড়ে এসব ভদ্রবেশী অসাধু ব্যবসায়ীদের হাত ধরে।
এ ধরণের অপরাধ কর্মে লিপ্তকারীদের অভিহিত করা হয়েছে ‘হোয়াইট কলার ক্রিমিনাল’ রূপে।
হোয়াইট কলার অপরাধ সর্বাপেক্ষা সংঘটিত হচ্ছে বিভিন্ন দেশের করপোরেট প্রতিষ্ঠানে।
বাংলাদেশও মুক্ত নয়। এখানকার সরকারি মন্ত্রী এমপি আমলা ও বেসরকারি প্রতিষ্ঠান, করপোরেশন গুলোর মধ্যেও ভদ্রবেশী অপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ রয়েছে। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এসব অপরাধ সংঘটিত হলেওপরীক্ষা নিরীক্ষার নামে আমলাতান্ত্রিক জটিলতার বিচারের মুখ খুব কমই দেখে।
যাহোক বিশ্ববিখ্যাত অপরাধ বিজ্ঞানীদের মতে, অপরাধের প্রধানতম উদ্দেশ্যই হলো, অধিকতর মুনাফা অর্জন। অপরাধের প্রকৃতিও উন্মোচন করতে গিয়ে সাদারল্যান্ড আমেরিকার ৭০টি করপোরেট প্রতিষ্ঠানকে টার্গেট করেছিলেন। তিনি জনস্বার্থ পরিপন্থী কর্মকান্ড উদঘাটন করতে সমর্থ হন। রাষ্ট্রবিজ্ঞানী সাদারল্যান্ড প্রতিষ্ঠানগুলোর কর্মকান্ডের প্রেক্ষিতে হোয়াইট কলার অপরাধ ধারণার একটি রূপরেখা প্রণয়ন করেন।
অন্যান্য অপরাধ বিজ্ঞানীরাও তাঁর সঙ্গে সহমতপোষণ করে সমীক্ষা চালান। তাঁরা দেখতে পান যে, ব্যবসায় অধিক মুনাফা অর্জন এবং স্বীয় শক্তিবৃদ্ধির লালসাকে কেন্দ্র করেই হোয়াইট কলার অপরাধের উৎপত্তি ঘটেছে।
ব্যবসা ক্ষেত্রে ব্যাপক অপরাধমূলক আচরণ সংঘটিত হবার ফলে প্রখ্যাত অপরাধ অপরাধ রাষ্ট্রবিজ্ঞানী সাদারল্যান্ড সর্বপ্রথম হোয়াইট কলার অপরাধ’ বা ভদ্রবেশী অপরাধ’ তত্ত্বের প্রকাশ ঘটে ১৯৩৯ সালে। আমেরিকান সমাজবিজ্ঞান সমিতির সভায় সভাপতির ভাষণে এ তত্ত্বের উদ্ভাবনপূর্বক বিভিন্ন দিক তুলে ধরেন সাদারল্যান্ড।
সমাজতাত্ত্বিক ও মানসিক বৈকল্যের কারণে মানুষ অপরাধ করে – এই গতানুগতিক ব্যাখ্যা পক্ষপাতদুষ্ট নমুনার ওপর প্রতিষ্ঠিত হওয়াকে অকার্যকর অভিহিত করে হোয়াইট কলার অপরাধের যৌক্তিকতা তুলে ধরা হয়। আর্থসামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিগণও যে অপরাধের উর্ধ্বে এমন ভ্রান্ত ধারণাকে অস্বীকার করেন অপরাধবিজ্ঞানীরা। গতানুগতিক ব্যাখ্যায় কেবলমাত্র নিম্নশ্রেণীর লোকেরাই অপরাধ করে-এমন ধারণাকে তিরস্কৃত করা হয়। উচ্চ আর্থসামাজিক শ্রেণীভুক্ত কোন ব্যক্তি যদি পেশাগত দায়িত্ব পালনকালে দন্ডবিধি আইনের পরিপন্থী কর্ম করেন তবে তাকে হোয়াইট কলার ক্রিমিনাল বলা যায়। যেহেতু এসব অপরাধ প্রতারণার সামিল, এবং জন স্বার্থের পরিপন্থী। এ জন্যে আইনে শাস্তির ব্যবস্থা থাকলেও হোয়াইট কলার ক্রিমিনালরা আইনের প্রতিই প্রকারান্তরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে চলেন।
এ ধরণের অপরাধ সম্পর্কিত ব্যবসায়ী ক্ষেত্রের ন্যায় অসৎ আচরণ বিশ্লেষণে প্রয়োগ করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে সরকারি রেশনিং ব্যবস্থাসহ মূল্যনিয়ন্ত্রণ কর্মসূচিতে প্রতারণামূলক ব্যবস্থা গ্রহণের বিভিন্ন চিত্র “The Black Market’ নামক গ্রন্থে উপস্থাপন করেন মার্শাল বি ক্লিনার্ড। হার্বাট ইডেলহার্জ হোয়াইট কলার অপরাধ বলতে এমন সব বেআইনী কর্মের উল্লেখ করেন যা কেবল মাত্র কুট বুদ্ধির দ্বারা সংঘটিত হয়।
ফ্রাংক হারটুংগ ডেট্রয়েট শহরে পাইকারী মাংস বিক্রয় সম্পর্কে এক সমীক্ষায় প্রমাণ করেন ১৯৪২ থেকে ১৯৪৬ পর্যন্ত ৮২টি প্রতিষ্ঠিত মাংস ব্যবসায়ী প্রতিষ্ঠান ১৯৫টি আইন ভঙ্গের দায়ে অপরাধী সাব্যস্ত হয়। অধিক মুনাফা লাভের জন্যই তাদের বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
লেখকঃ সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও ইতিহাস বিশেষজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পৃথিবীতে উৎপত্তি যেভাবে ………………………….. হোয়াইট কলার ক্রিমিনালরা বিশ্বাস ভঙ্গ করে অবিশ্বাসের জন্ম দেয়।

আপডেট সময় : ১১:২০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১