সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

আজ রাতে গান শোনাবেন মাহফুজুর রহমান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বাংলাদেশের মিডিয়া জগতের পুরোধা ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। তারই উদ্যোগে প্রতিষ্ঠিত দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা বিশ্ব বাঙালির কাছে তুলে ধরছে এ দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি।

চ্যানেলটি প্রতিষ্ঠার পর থেকেই তারুণ্যের উচ্ছ্বাসকে তিনি এগিয়ে নিচ্ছেন এটিএন বাংলার মাধ্যমে। তার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে নতুন নতুন গানের শিল্পী। সংগীতের প্রতি তার রয়েছে অসম্ভব ভালোবাসা। তাই যুক্ত হয়েছেন গানের ভুবনে।

তার গাওয়া গান নিয়ে ২০১৬ সালের কোরবানির ঈদে প্রচার হয় ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠান। পরবর্তী বছর রোজার ঈদে প্রচার হয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘প্রিয়ারে’ এবং কোরবানির ঈদে প্রচার হয় একক সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’, ‘মনে পড়ে তোমায়’ এবং ‘বলোনা তুমি কার’।

সেই ধারাবাহিকতায় ২০১৯ ও ২০২০ সালেও একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। চলতি বছরের রোজার ঈদেও গান শুনিয়েছেন মাহফুজুর রহমান একক সঙ্গীতানুষ্ঠান ‘সুখে থাকো তুমি’-তে। এবার কোরবানি ঈদেও থাকছে ১০টি গানের ভিডিও নিয়ে সাজানো তার গানের আয়োজন।

মাহফুজুর রহমানের এবারের একক সঙ্গীতানুষ্ঠানের নাম ‘তোমাকে চাই’। প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে এটিএন বাংলা কর্তৃপক্ষ প্রত্যাশা করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ রাতে গান শোনাবেন মাহফুজুর রহমান।

আপডেট সময় : ১২:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১