সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ঈদের দিন চার জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এরমধ্যে রংপুরের তিনজন, মেহেরপুরে তিনজন, ভোলার একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন।

ঈদুল আজহার দিন বুধবার (২১ জুলাই) দুপুর থেকে বিকেলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

মেহেরপুর :

বিকেল পৌনে ৩টার দিকে মেহেরপুরের মুজিবনগরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে দুজন একই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম বলেন, ‘সংঘর্ষে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম, মুজিবনগর উপজেলার মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে দিনমজুর শামীম ও একই গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাজমিস্ত্রি শাকিল মারা যান। তাদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।’

রংপুর :

দুপুর ২টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) নূরনবী প্রধান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।

ভোলা :

দুপরে ভোলার লালমোহনে মোটরসাইকেলের ধাক্কায় মো. ফারুক (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ‘বাড়ি থেকে বের হয়ে সবুজবাগ এলাকায় রিকশায় করে বের হন। পরে একই এলাকার হাওলাদার বাড়ির দরজায় রিকশা থেকে নেমে ভাড়া দেয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়া তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

চাঁপাইনবাবগঞ্জ :

বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শিহাব উদ্দীন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও দুজন।

নিহত শিহাব উদ্দীন উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আতাউর রহমানের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বুধবার বিকেলে উপজেলর সোনামসজিদ বালিয়াদিঘি তালতলা বাজারে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শিহাব উদ্দীন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের দিন চার জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত।

আপডেট সময় : ০২:২১:০০ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১