সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা

ম্যাচসেরা তামিম, সিরিজসেরা সাকিব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বড় রান তাড়ায় যেভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাতে তামিম ইকবাল যে ম্যাচসেরা হবেন, সেটা আন্দাজ করা যাচ্ছিল আগেই। সেটাই হয়েছে।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের ম্যাচসেরার পুরস্কার হাতে উঠেছে টাইগার দলপতির। অন্যদিকে সাকিব আল হাসান হয়েছেন সিরিজসেরা।

আজ (মঙ্গলবার) তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে বেশ চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুড়ে দিয়েছিল জিম্বাবুয়ে। তবে ২৯৯ রানের লক্ষ্যও বড় হয়নি তামিমের দায়িত্বশীল এবং ঝড়োগতির ব্যাটিংয়ে। ৯৭ বলে ৮ চার আর ৩ ছক্কায় ১১২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তামিম।

অন্যদিকে পুরো সিরিজই ব্যাটে-বলে দুর্দান্ত কাটানো সাকিব শেষ ম্যাচে ১০ ওভারে ৪৬ রানে ১ উইকেট নেয়ার পর করেছেন গুরুত্বপূর্ণ ৩০ রান।

সবমিলিয়ে এই সিরিজে তিন ম্যাচে একটি অপরাজিত ৯৬ রানের ইনিংসসহ ১৪৫ রান সাকিবের। দুই দলের মধ্যে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

এছাড়া সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। এক ইনিংসে ৩০ রানে ৫ উইকেটসহ ৩ ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। সিরিজসেরার পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার তিনি ছাড়া আর কেইবা ছিলেন!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ম্যাচসেরা তামিম, সিরিজসেরা সাকিব।

আপডেট সময় : ০৪:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুলাই ২০২১