সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

ঈদের আনন্দ থেকে বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষকরা ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনা প্রাদুর্ভাবে জীবন যখন নার্ভিশ্বাস তখনও বেসরকারি প্রাথমিক শিক্ষকদের কপালে জোটেনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রণোদনা কিংবা জাতীয়করণের নিশ্চয়তা । অথচ আর কদিন পর মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা । কিছুদিন আগেই হয়ে গেলো দেশের ৫০তম ২০২১ – ২০২২অর্থ বছরের বাজেট । শিক্ষকদের আহাজারি আর আর্তনাদের যেন শেষ নাই । সংগঠনের পক্ষ থেকে অনেকবার আন্দোলন আর সংগ্রাম করা হলেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মিলেনি । জাতীয়করণের আশায় বছরের পর বছর বিনা বেতনে চাকরি করছে এই শিক্ষকরা । পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন তারা । স্ত্রী সন্তান বৃদ্ধ মা বাবাকে নিয়ে ঈদের আনন্দ আসেনি কখনো তাদের পরিবারে । তারপর ও তাদের একটি আশা শেষ বয়সে রাষ্ট্রীয় একটি স্বীকৃতি । ৪১৫৯টি বিদ্যালয়ের মধ্যে অনেক শিক্ষকের এখন অবসরে যাওয়ার সময় হয়েছে , অনেকই অবসরে গেছেন । তাদের পরিবারে ঈদের কোন আনন্দ নাই । সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনেক বারই প্রণোদনা ও জাতীয়করণের জন্য আবেদন করা হয়েছে । এদিকে সংগঠনের সভাপতি মোঃ মামুনুর রশিদ খোকনের কাছে ঈদ কেমন হবে জানতে চাইলে তিনি ও অনেক আক্ষেপ করে বলেন , ২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য চিঠির পরেও জাতীয়করণ না হওয়ায় সকল শিক্ষক আজ মানবেতর জীবন যাপন করছে । সভাপতি বলেন বাজেটে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণের প্রস্তাব না থাকায় আমরা মর্মাহত, প্রয়োজনে ঈদের পর মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বৃহত্তম আন্দোলন কর্মসূচি ঘোষণা দিবো । এবং “” মাননীয় প্রধানমন্ত্রীর “” হস্তক্ষেপ কামনার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়িত করবো ।

মোঃ মামুনুর রশিদ খোকন
সভাপতি
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের আনন্দ থেকে বঞ্চিত বেসরকারি প্রাথমিক শিক্ষকরা ।

আপডেট সময় : ০৮:১৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১