সংবাদ শিরোনাম ::
সাক্ষ্যগ্রহণ ছাড়া নিম্ন আদালতের সব কাজ চলবে শারীরিক উপস্থিতিতে।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালসমূহে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে আগামী ২২ জুলাই পর্যন্ত সাক্ষ্যগ্রহণ ব্যতিত অন্যসব কাজ শারীরিক উপস্থিতিতে চলবে।
বুধবার (১৪ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহে সাক্ষ্যগ্রহণ ব্যতীত সব ধরনের শুনানি, মামলা দায়ের, সাকসেশন ও অভিভাবক নির্ধারণ বিষয়ে মামলা এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আত্মসমর্পণের শুনানি শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

























