সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

এবার ঈদে ছয়টি গরু কোরবানি দেবেন পরীমনি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ ১৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। প্রতি বছরই তিনি ঈদ আনন্দ ভাগ করে নেন অসহায় মানুষের সঙ্গে। সিনেমার সহশিল্পীদের জন্য গরু কোরবানি দেন ঈদুল আজহায়।

এবারও তার ব্যত্যয় ঘটছে না। আসছে ঈদে এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবেন এ নায়িকা।

এ বিষয়টি নিশ্চিত করে পরী বলেন, ‘প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।’

গত পাঁচ বছর ধরেই এফডিসিতে কোরবানি দিচ্ছেন পরীমনি। এবার ছয় বছর উপলক্ষে ছয়টি গরু কোরবানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

‘আমার ইচ্ছে প্রতি বছর একটি করে গরু বাড়াবো ইনশাআল্লাহ’- যোগ করেন পরীমনি।

এ অভিনেত্রী এফডিসিকে দ্বিতীয় পরিবার মনে করেন। তিনি বলেন, ‘যতদিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দেয়া শুরু করেন পরীমনি। প্রথম বছর একটি গরু কোরবানি দিলেও ২০১৭ সালে দুটি, ২০১৮ সালে তিনটি, ২০১৯ সালে চারটি এবং সর্বশেষ করোনা মহামারির মধ্যে ২০২০ সালেও পাঁচটি গরু কোরবানি করেন। এসব কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন পরীমনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার ঈদে ছয়টি গরু কোরবানি দেবেন পরীমনি।

আপডেট সময় : ০৬:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১