সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, ১১ দিনেই শনাক্ত ৩৫৩।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বাড়ছে লাফিয়ে। প্রাণঘাতী এ করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১৬ হাজার ৪১৯ জন। শনাক্তের হারও আতঙ্ক জাগাচ্ছে সবার মধ্যে। এরই মধ্যে নতুন আতঙ্ক দেখা দিয়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ছয় দিনে ঢাকায় ২২১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৫৩ জনের ভর্তির তথ্য পাওয়া গেছে। চলতি বছর একদিনে অর্ধশতাধিক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির এটিও নতুন রেকর্ড।

রোববার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে মোট ভর্তি ৫৩ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে আটজন ও বেসরকারি হাসপাতালে ৪৫ জন।
এ নিয়ে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। তাদের মধ্যে ১৮৯ জন রাজধানী ঢাকার ও একজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন।
পরিসংখ্যানে দেখা গেছে, জুলাই মাসের প্রথম পাঁচ দিনে শুধু ঢাকায় ১৩২ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর পরের ছয় দিনে ঢাকায় আরও ২২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে চলতি মাসে এ পর্যন্ত ৩৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
এ ছাড়া ১ জানুয়ারি থেকে ১১ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ৭৩৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মেতে ৪৩ জন, জুনে ২৭১ জন এবং১ থেকে ১১ জুলাই পর্যন্ত ৩৫৩ জন রোগী ভর্তি হন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৬ জন।

বিশেষজ্ঞরা বলছেন, চলমান বর্ষা মৌসুমে বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। ফলে ডেঙ্গুর জীবাণুবাহী অ্যাডিস মশার প্রজনন বেশি হয়। তাই তিন দিনের বেশি পরিষ্কার পানি কোথাও জমে থাকলে তা ফেলে দিতে পরামর্শ তাদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু, ১১ দিনেই শনাক্ত ৩৫৩।

আপডেট সময় : ০৮:১৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১