সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বাবুগঞ্জে নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের অসহায় বৃদ্ধের মানবেতর জীবনযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে নদী ভাঙ্গনে সবকিছু হারিয়ে অর্থ সংকটে খাদ্য ও চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন অসহায় বৃদ্ধ সেকান্দার হাওলাদার( ৮০)।

সেকান্দার হাওলাদার উপজেলার কেদারপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে ঘরে পরে রয়েছেন।

খোজ নিয়ে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জে উপজেলার কেদারপুরে ইউনিয়নের মোল্লাহাটে ( ৩ নং ওয়ার্ড) এলাকায় গত বছরে নদী ভাঙ্গনে প্রায় ২০ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছিল । তাদের অনেকেই সরকারের সাহায্য সহযোগীতা পেলেও অসহায় সেকান্দার হাওলাদার সরকারী ভাবে কোন সাহায্য সহযোগীতা পাননি। ভোটার আইডি কার্ডের ভুলের কারনে কোন বয়স্ক ভাতাও পাননি সেকান্দার হাওলাদার ।
তিনি বসতবাড়ি ও ফসলি জমি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন। শারিরীক অসুস্থতা ও বয়সের ভারে এখন কাজ কর্ম করতে না পারায় চিকিৎসা নিতে পারছেন না।
বৃদ্ধের ছেলে মোঃ নজরুল হাওলাদার জানান, তিনি কৃষি কাজ করেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ঠিকমতো কাজ কর্ম করতে পারছেন না। তাছাড়া তার বড় ভাই ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। করোনার কারণে তারও চাকরি চলে যায়। তাছাড়া নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়েছি অনেক আগেই। স্থানীয় ইউপি সদস্য কে অনেকবার বলেও কোন সহায়তা পাইনি। ৬ মাস আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কাছে সাহায্য সহযোগিতার জন্য লিখিত আবেদন করেও কোন লাভ হয়নি।
শনিবার সকালে স্থানীয় মেহেদি হাসান হৃদয় ও কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম মাসুম মৃধা সহ বেশ কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় সেকান্দার হাওলাদার কে সহায়তায় করার জন্য মানবিক আবেদন করেছেন।
প্রতিবেশি মেহেদি হাসান জানান, সেকান্দার হাওলাদার দীর্ঘদিন যাবত অসুস্থ রয়েছেন। অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। তাছাড়া নদী ভাঙ্গনে বছর সবকিছু হারিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় যুব সমাজের উদ্যোগে ঈদুল ফিতরের সময় সেকান্দার হাওলাদার কে সহায়তায় এগিয়ে আসছিলেন। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা এখনো সহায়তায় এগিয়ে আসেনি। বরং তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তার জন্য এগিয়ে আসার আহবান জানিয়ে স্টাটাস দিলে স্থানীয় চেয়ারম্যান নূরে আলম বেপারীর নজরে আসলে তিনি স্টাটাস সরিয়ে ফেলার নির্দেশ দেন।

এব্যাপারে কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী বলেন, কিছু লোক তাকে নিয়ে ফেসবুকে লেখালেখি করছে। তাছাড়া বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম স্যার আমাকে বিষয়টি সম্পর্কে জানতে বলেছেন। আমি খোঁজ নিয়েছি। তাঁরা আসলে অসহায় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে নদী ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে ৮০ বছরের অসহায় বৃদ্ধের মানবেতর জীবনযাপন

আপডেট সময় : ১১:৫৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১