সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে অপ্রয়োজনে রাস্তায় বের হলেই চলছে আটক-জরিমানা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক: বরিশালে লকডাউনের ৮ম দিনে লঞ্চ-বাস, থ্রি হুইলার এবং কিছু দোকান বন্ধ থাকা ছাড়া প্রায় সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে। রাস্তাঘাটে মানুষ এবং রিক্সা, মোটরসাইকেল, ব্যক্তিগত যান এবং পণ্যবাহী যান চলাচল আগের চেয়ে বেড়েছে। অপরদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আজ গ্রেফতার শুরু করেছে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী।

লকডাউনের ৮ম দিনে বৃহস্পতিবার আগের ৭ দিনের চেয়ে রাস্তাঘাটে বেড়েছে মানুষের চলাচল। রিক্সা, মোটরসাইকেল, ব্যক্তিগত যান এবং পন্যবাহী যানবাহন চলাচলও বেড়েছে। সকালের দিকে মানুষ এবং যানবাহনের চাপে নগরীর সদর রোড এবং সাগরদী এলাকায় ক্ষনে ক্ষনে সৃস্টি হয় যানজটের।

নগরীর পোর্ট রোড মাছের আড়ত, বাজার রোডসহ নগরীর অন্যান্য বাজারগুলোতে সকালের দিকে প্রচুর ভীর ছিলো। বেলা বাড়ার সাথে সাথে বাজারগুলো ফাঁকা হয়ে যায়। মুদি, কনফেকশনারী এবং ওষুধের দোকান ছাড়াও নগরীতে অন্যান্য ধরনের অনেক দোকানপাঠ খুলেছে।

এদিকে লকডাউন এবং স্বাস্থ্য বিধি বাস্তবায়নে বৃহস্পতিবার ৮ম দিনে বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে আটক শুরু করেছে ভ্রাম্যমান আদালত এবং আইন শৃঙ্খলা বাহিনী।

নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অপরদিকে মেট্রো পুলিশ নগরীর প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ ২০টি স্থানে চেকপোস্ট স্থাপন করে মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রন করছে। এছাড়াও পুলিশ, র‌্যাব, সেনা বাহিনী এবং বিজিবি নগরীতে কড়া টহল দিচ্ছে। অপ্রয়োজনে কেউ রাস্তায় বের হলে তাকেই আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করছে আইন শঙ্খলা বাহিনী। দুপুর পর্যন্ত মোট ১৯ জনকে আটক করে ডিটেনশন খাটিয়ে ১৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দিয়েছে পৃথক ভ্রাম্যমান আদালত।

জনস্বার্থে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে অপ্রয়োজনে রাস্তায় বের হলেই চলছে আটক-জরিমানা।

আপডেট সময় : ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১