সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের রাজনীতিবিদদের নিয়ে ফেইজবুকে কটুক্তি করায় ঝালকাঠি রাজাপুরে জিজিটাল নিরাপত্তা আইনে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামালের নামে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে জেলার রাজাপুর থানায় মামলাটি দায়ের করেন রাজাপুর উপজেলা শহর ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির খান।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,গত রবিবার রাত ১০.৩১টায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ও সম্মান ক্ষুন্ন করা ও বিভ্রান্তি ছড়াবার উদ্দেশ্যে রফিকুল ইসলাম জামাল নামে এক ব্যক্তি ফেইজবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করেন । মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, মানহানিকর এমন পোষ্ট দেখে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি সংক্ষুব্ধ হই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে এমন মিথ্যা ও মানহানিকর তথ্য রফিকুল ইসলাম জামাল তার ব্যবহৃত ফেইজবুক আইডি দিয়ে প্রচার করে রাজনৈতিক বিদ্বেষ সৃষ্টির অপপ্রচার করেছেন।

মামলার বাদী সাব্বির খান বলেন, রফিকুল ইসলাম জামালের ফেইজবুক আইডির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন হাসিনাসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে মিথ্যা পোষ্ট দেশের অভ্যন্তরে ব্যাপক ভাবে প্রচার হলে দেশে আইন শৃখংলার অবনতি ঘটার সম্ভাবনা থাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। রফিকুল ইসলাম জামাল জেলা বিএনপির আহবায়ক কমিটির বর্তমান সদস্য ও ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি ১ থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ গ্রহন করেছিলেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) অনিমেষ মন্ডল বলেন, প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদদের নিয়ে ফেইজবুকে অপপ্রচার করায় রফিকুল ইসলাম জামাল নামে এক জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৫(২) ২৯(১)/৩১(২) আইনে মামলা রেকর্ড করা হয়েছে। এজাহার অনুযায়ী আসামীর বাড়ি উপজেলার বড়ইয়াতে হলেও তিনি স্থায়ী ভাবে ঢাকায় বসবাস করেন। মামলার তদন্ত চলছে,তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিজিটাল নিরাপত্তা আইনে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা ।

আপডেট সময় : ০২:৪৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১