সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে সহিংসতা: সাবেক স্বাস্থ্যসচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ বাবুগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নবাগত সহকারী কমিশনার (ভূমি)কে ইউএনওর ফুলেল শুভেচ্ছা স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪

টিকা নিয়ে ৫টি ভুল করলে ফের আক্রান্ত হবেন করোনায়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পুরো বিশ্বেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের তাণ্ডব। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। কোনোভাইবেই দমানো যাচ্ছে না ভাইরাসটির তাণ্ডব। ভাইরাসটি থেকে রক্ষা পেতে টিকাকরণ চালু হয়েছে ইতোমধ্যেই।

তবে কোভিড টিকা গ্রহণের পরেও অনেকেই এই ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। এমনকি যারা টিকার দুটি ডোজ নিয়েছেন তাদের অনেককেই সংক্রমিত হতে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের বলছেন, টিকাগুলো ভাইরাসের বিস্তার এবং এর গুরুতর প্রভাব কমাতে পারে। এর অর্থ হলো টিকা করোনার সংক্রমণ পুরোপুরিভাবে রোধ করতে পারে না। তাই টিকা গ্রহণের পরেও ওই ব্যক্তি আবার সংক্রামিত হতে পারেন। তবে যারা টিকা নেননি তাদের তুলনায় টিকাগ্রহীতার সমস্যা কম হবে।
তাই করোনা টিকা নেওয়ার পরেও প্রয়োজনীয় সমস্ত সতর্কতা অনুসরণ করা অত্যন্ত প্রয়োজনীয়। নাহলে আপনি সংক্রমিত হতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, টিকা গ্রহণের পরও কোন কোন ভুলগুলো করলে আপনি কোভিডে আক্রান্ত হতে পারেন –
মাস্ক ব্যবহার
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। তবে অনেকেরই ধারণা, করোনা টিকা নেওয়ার পরে কোভিডে আর আক্রান্ত হবে না। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। টিকা গ্রহণের পরেও ওই ব্যক্তি সম্পূর্ণ সুরক্ষিত নন। টিকা সংক্রমণের আশঙ্কা অনেকাংশে হ্রাস করে ঠিকই। তবে ভাইরাস থেকে একেবারে সুরক্ষিত রাখতে পারে না। তাই টিকা গ্রহণের পরও মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
দুর্বল ইমিউনিটি
চিকিৎসক এবং পুষ্টিবিজ্ঞানীরা বলছেন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্প অসুস্থতাতেও মানুষ খুব সহজে দুর্বল হয়ে পড়ে। সম্প্রতি গবেষণায় জানা গেছে, রোগপ্রতিরোধ ক্ষমতা যাদের ভালো, তাদের জন্য টিকা খুবই কার্যকরি। কিন্তু যাদের ইমিউনিটি দুর্বল, তাদের জন্য টিকাগুলো পুরোপুরি নিরাপদ না। সুতরাং, অসুস্থ ব্যক্তিদের সাবধানতা অবলম্বন করতে হবে।
সামাজিক দূরত্ব বিধি
টিকা নিলেও সবাইকেই সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ঠিকভাবে নিয়ম মেনে না চললে ভাইরাসটিকে আটকানো যাবে না বলে উদ্বেগ প্রকাশ করছেন তারা। তাই টিকা নেওয়ার পরেও সামাজিক দূরত্ব অনুসরণ করতে হবে। সব সতর্কতাই অবলম্বন করতে হবে।
ভ্রমণ এড়ান
লকডাউনেও বহু মানুষ এদিক-ওদিক ঘুরছে। এই পরিস্থিতিতে প্রথম অগ্রাধিকার দরকার সুরক্ষা। তাই ভ্রমণ এড়িয়ে চলা উচিত।
বয়স ও লিঙ্গ
কয়েকটি গবেষণায় দেখা গেছে, নারী এবং প্রবীণরা এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাই টিকা নেওয়ার পরও স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি জীবনযাত্রাও স্বাস্থ্যকর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।
সূত্র: বোল্ডস্কাই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকা নিয়ে ৫টি ভুল করলে ফের আক্রান্ত হবেন করোনায়।

আপডেট সময় : ১১:৩৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১