সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পৌর মেয়রের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ কোটি টাকা উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ১২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী প্রভাষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়রের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করেছে পুলিশ। তবে এসময় মুক্তার পালিয়ে যান।

মঙ্গলবার (৬ জুলাই) রাত ৯টার দিকে মনোয়ারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে গভীর রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলা অভিযানে মেয়রের বাড়ি থেকে চারটি বিদেশি অস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম।

তিনি বলেন, গত পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে ভোট করার জেরে বাগ-বিতণ্ডা ও একপর্যায়ে গণ্ডগলের সৃষ্টি হয় মুক্তার ও স্থানীয় আওয়ামী লীগ মনোয়ার হোসেনের মধ্যে। পরে মঙ্গলবার রাত ৯টায় মনোয়ারের বাড়িতে মেয়র মুক্তার আলীর লোকেরা হামলা করে। এ সময় তাকে মারধর ও বাড়ি ভাঙচুর করা হয়।

এরপর এ ঘটনায় রাতেই মনোয়ার থানায় অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে রাতেই পুলিশ মেয়রের বাড়িতে অভিযান চালায়।

তিনি আরও বলেন, পৌর মেয়র পালিয়ে গেলেও তার বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় চারটি বিদেশি পিস্তল, প্রায় ৯৪ লাখ ৯৮ হাজার টাকা ও ইয়াবা-গাজা-হেরোইনসহ বেশকিছু মাদক পাওয়া যায়। তবে মেয়রকে পাওয়া না গেলেও বাড়িতে থাকা তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

জেলা মুখপাত্র বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। এ বিষয়ে গণমাধ্যমকে বুধবার (৭ জুলাই) দুপুর সোয়া ১২টায় এসপি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পৌর মেয়রের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ কোটি টাকা উদ্ধার।

আপডেট সময় : ০৬:১৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১