সংবাদ শিরোনাম ::
বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে করোনায় মৃত্যুর এ যাবতকালের সকল রেকর্ড ভেঙে ২০১ জনের মৃত্যু হয়েছে। দেশবাসী এর আগে একদিনে এতো মৃত্যু দেখেনি। দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর থেকে ক্রমাগত ভয়ংকর রূপ নিচ্ছে করোনা। আজকের রেকর্ড সংখ্যক মৃত্যু নিয়ে এ পর্যেন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬২ জন। যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। বুধবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৩৯ জনের পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।
এর আগে গত ৫ জুলাই করোনায় একদিনে দেশে সর্বোচ্চ ১৬৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া এদিন নতুন করে করোনা শনাক্ত হয় ৯ হাজার ৯৬৪ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৯৯৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৮ হাজার ৪৬৭ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪০ লাখ ৮ হাজার ৯৮১ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৩ লাখ ৮১ হাজার ২৮৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৯৭ লাখ ২০ হাজার ৩৯৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৬৯০ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৫৬১ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ৬২ হাজার ৮৯৬ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪ হাজার ২৪০ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৮৮ লাখ ৫৫ হাজার ১৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৭ হাজার ১৬ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৯০ হাজার ৫৮৪ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১১ হাজার ২৩১ জন।
এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৬ লাখ ৫৮ হাজার ৬৭২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৯ হাজার ৩১৬ জন।
এদিকে আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, আর্জেন্টিনা অষ্টম, কলম্বিয়া নবম ও ইতালি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ।

আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১