সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মাঠের বেহাল দশা ঢাকতে কৃত্তিম রং ব্যবহার করছে ব্রাজিল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক
চলতি কোপা আমেরিকার শুরু থেকেই প্রতি ম্যাচের পর শোনা যাচ্ছে একটি অভিযোগ। তা হলো, এত বড় টুর্নামেন্টের মানের সঙ্গে যাচ্ছে না ব্রাজিলের স্টেডিয়ামের মাঠগুলো। যা নিয়ে রাজ্যের অভিযোগ, অসন্তোষ প্রায় সব দলের। খোদ ব্রাজিলের কোচ তিতে এ বিষয়ে কথা বলে জরিমানাও গুনেছেন।

আয়োজকদের পক্ষ নিয়ে অনেকেই এর পেছনে কারণ হিসেবে প্রস্তুতির যথাযথ সময় না পাওয়াকে উল্লেখ করেছেন। কেননা এবারের কোপা মূলত হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনায়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে একদম শেষ মুহূর্তে এটি চলে গেছে ব্রাজিলে।

তাই যথাযথ সময় না পাওয়ায়, মাঠ প্রস্তুত করেনি আয়োজক ও স্টেডিয়াম কর্তৃপক্ষ- এমনটাই মানছেন অনেকে। এটুকু পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে দেখা গেল এক অদ্ভুত চিত্র। অভিযোগ উঠেছে, মাঠের বেহাল দশা ঢাকতে ঘাসের নিচে কৃত্তিম রং ও বালু ব্যবহার করেছে নিল্টন সান্তোস স্টেডিয়াম কর্তৃপক্ষ।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে কোপার প্রথম সেমিফাইনালে সান্তোস স্টেডিয়ামে খেলতে নেমেছিল ব্রাজিল ও পেরু। যেখানে স্বাগতিক ব্রাজিলের জয় ১-০ গোলে। ম্যাচের মধ্যে যতবারই মাঠে পড়েছেন খেলোয়াড়রা, ততবারই দেখা গেছে জার্সিতে লেগে গেছে সবুজ রং। ধারণা করা হচ্ছিল, বৃষ্টির কারণে হয়ে ঘাসের রং লেগেছে জার্সিতে।

কিন্তু ঘটনা আসলে ভিন্ন। ফক্স স্পোর্টস ব্রাজিল তাদের অফিসিয়াল টুইটার প্রোফাইলে জানিয়েছে, মূলত ঘাসের নিচে মাঠের বেহাল দশা ঢাকার জন্য সবুজ রং ও বালু ব্যবহার করেছে কর্তৃপক্ষ। যা বারবার লেগেছে নেইমার-পাকুয়েতাদের জার্সিতে। ফক্স স্পোর্টসের রিপোর্টারের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।

ম্যাচ শুরুর খানিক পরই তারা সেই ছবি টুইট করে লিখেছে, ‘নিল্টন সান্তোস স্টেডিয়ামের মাঠের অবস্থা খুব ভালো নয়। কাছ থেকে লক্ষ্য করলে রং এবং সবুজ বালু দেখা যাচ্ছে।’

Jogador no chão, uniforme manchado. Camisa de Neymar evidencia a “maquiagem” feita no campo do Nilton Santos. https://t.co/Awz48pNYU4 pic.twitter.com/FycvhBhhTq

— Pedro Ivo Almeida (@pedroivoalmeida) July 5, 2021
আর ম্যাচ শুরুর আগেই সেই ছবি আপলোড করে ফক্স স্পোর্টসের রিপোর্টার পেদ্রো ইভো আলমেইরা লিখেছেন, ‘কোপা আমেরিকাকে বিদায় জানাচ্ছে নিল্টন সান্তোস স্টেডিয়াম। তবে যারা এখানে খেলেছে তাদের জন্য (স্মৃতি হিসেবে) কিছুই রাখেনি।’

তিনি আরও যোগ করেন, ‘আজকের মাঠের অবস্থা দেখুন। দূর থেকে দেখতে খুবই সুন্দর। কিন্তু এটা ভুল বার্তা। কাছ থেকে দেখলে মাঠের মধ্যে অনেক রং ও সবুজ বালু দেখা যাচ্ছে। নিজেরাই দেখে নিন।’

পরে ম্যাচ শেষে নেইমারের একটি ছবি দিয়ে নিজের দাবি প্রমাণও করে দিয়েছেন আলমেইরা। যেখানে দেখা যাচ্ছে, নেইমারের জার্সির হাতার পাশে লেগে রয়েছে সবুজ রং। ম্যাচ শেষে নেইমার নিজেও অসন্তোষ প্রকাশ করেছেন মাঠের ব্যাপারে। মাঠ ভালো হলে খেলা আরও সুন্দর হতো বলে মনে করেন নেইমার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাঠের বেহাল দশা ঢাকতে কৃত্তিম রং ব্যবহার করছে ব্রাজিল।

আপডেট সময় : ০৮:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১