সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

বরিশালে পুলিশ সহায়তায় প্রাণে বাঁচলো ডুবে যাওয়া ট্রলারের ১২ যাত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স|| বরিশালের বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে ১২ যাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে। তবে ঘটনাস্থলে থাকা কাউনিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদরুল ইসলামের তৎপরতায় ও ট্রলার শ্রমিকদের সহায়তায় হতাহতের ঘটনা ছাড়াই ডুবে যাওয়া সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি নদী কিছুটা উত্তাল ছিল।

এর মধ্যে কাঠের তৈরি ছোট একটি ট্রলার ১২ থেকে ১৩ জন যাত্রী নিয়ে চরমোনাই খেয়াঘাট থেকে বরিশাল নগর প্রান্তের পলাশপুরের বেলতলা খেয়াঘাটের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে সেটি ডুবে যায়।

ঘটনার সময় বেলতলা খেয়াঘাটে থাকা এক পুলিশ সদস্যের তাৎক্ষণিক সিদ্ধান্তে ডুবে যাওয়া ট্রলারের ১২ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।

ঘটনাস্থলে থেকে উদ্ধার কাজে নেতৃত্বদানকারী কাউনিয়া থানা পুলিশের এএসআই বদরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি তার সঙ্গীয় ফোর্সসহ বেলতলা খেয়াঘাট এলাকাতেই ছিলেন।

ট্রলারটি পার হয়ে নদীর এপারে আসতেও দেখছিলাম। কিন্তু প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে সেটি মাঝ নদীতে ডুবে যায়।

তিনি জানান, কোনো চিন্তা না করে তাৎক্ষণিক ঘাটে থাকা অপর দুটি ট্রলারের সাহায্যে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে সেখান থেকে একে একে বিভিন্ন বয়সী চার শিশু, দুই নারী ও ছয়জন পুরুষ যাত্রীকে উদ্ধার করেছি। এদের মধ্যে দুইজন নারী কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়। বাকিরা সুস্থ ও স্বাভাবিক ছিলেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মনজুর রহমান জানান, বিষয়টি আমরা জানার পরপরই ওই পুলিশ সদস্যকে সাধুবাদ জানিয়েছি। কারণ তার চেষ্টায় আজ বেশ কয়েকজন ট্রলারের যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন।

তার এ কাজের জন্য তাকে পুরস্কৃতও করা হবে। তার মতো মানুষের কল্যাণে, সেবায় সব পুলিশ সদস্যরাই নিয়োজিত রয়েছেন বলেও জানান উপ-কমিশনার (উত্তর) মনজুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে পুলিশ সহায়তায় প্রাণে বাঁচলো ডুবে যাওয়া ট্রলারের ১২ যাত্রী।

আপডেট সময় : ০৪:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১