সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বানারীপাড়া ও উজিরপুরে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১ ২০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া ও উজিরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে। ৩০ জুন বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রনালয় থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য বানারীপাড়ায় ১২ কোটি ৮৬ লাখ ৩০ হাজার ও উজিরপুর উপজেলায় ১১ কোটি ৫৩ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জানা গেছে,বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে বরিশাল-বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের রায়েরহাট ব্রিজের দক্ষিণ পাশে কুন্দিহার গ্রামে ও উজিরপুর পৌরসভা লাগোয়া উপজেলার শিকারপুর ইউনিয়নে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ স্টেডিয়াম নির্মাণের জন্য প্রাথমিকভাবে সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। প্রসঙ্গত বানারীপাড়া ও উজিরপুরের অতীত ক্রীড়া ঐতিহ্য ফিরিয়ে এনে ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার মানসে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো.শাহে আলমের উদ্যোগে তার নির্বাচনী এলাকা এ দু’উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য এ বরাদ্দ দেওয়া হয়। এদিকে বানারীপাড়া ও উজিরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম নির্মাণের মহতী উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমকে এ দু’উপজেলাবাসী কৃতজ্ঞচিত্তে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়া ও উজিরপুরে নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম।

আপডেট সময় : ০৯:৩৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১