সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

মুসলিম নারীর দাফনে সনাতন ধর্মাবলম্বীরা এগিয়ে এসে স্থাপন করলেন সম্প্রীতির দৃষ্টান্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মুসলিম নারীর লাশ দাফনে সনাতন ধর্মাবলম্বীরা এগিয়ে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বানারীপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডে মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীদের (হিন্দু) সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। বানারীপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ধান-চাল ব্যবসায়ী হাবিবুর রহমান সিকদারের স্ত্রী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির সনেটের মা ফরিদা বেগম (৫৮) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ২৮ জুন দুপুর ১২টা ৪০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আষাঢ়ের বর্ষণমুখর বিকেলে তার লাশ দাফন করার জন্য কবর খুঁড়লে পানি উঠে যাওয়ায় স্বজনরা সিদ্ধান্ত নেন কবর পাকা করে তাকে দাফন করার। পরে সবাই মিলে ইট বালু,সিমেন্ট ও মাটি কেটে মরহুমার কবর পাকা করার কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন প্রতিবেশী বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কৃষ্ণ পাল,তার ভাইয়ের ছেলে পুরোহিত রাম পাল ও মধু পাল এবং বিশিষ্ট ব্যবসায়ী সমীর কুন্ডুর ছোট ছেলে পাপ্পু কুন্ডু মুসলমানদের সাথে কবর পাকাকরণে সমানে কাজ করেন। এদিকে কবর পাকাকরণ শেষে বাদ মাগরিব নিজ বাড়িতে ধর্মভিরু ওই নারীর জানাজায় মানুষের ঢল নামে। এসময় প্রতিবেশী বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু,১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর তপন কুন্ডু, পৌর পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ডা. সাগর চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমান,১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন সরদার,সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম আনোয়ার,বানারীপাড়া প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। এ যেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এরকম অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বিভোর হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুসলিম নারীর দাফনে সনাতন ধর্মাবলম্বীরা এগিয়ে এসে স্থাপন করলেন সম্প্রীতির দৃষ্টান্ত।

আপডেট সময় : ০৩:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১