সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

ইউপি নির্বাচন স্থগিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আশঙ্কাজনকহারে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন স্থগিত করে পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (২৯ জুন) বিকালে উপসচিব আবুজাফর রিপন পিএও স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করে।
পরিপত্রে বলা হয়, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় জনসমাগম এড়ানোর লক্ষ্যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়, মেয়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে বিদ্যমান ইউনিয়ন পরিষদসমূহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
জাতীয় সংসদ নির্বাচনের পরেই দেশে সবচেয়ে বড় নির্বাচন-ইউনিয়ন পরিষদের ভোট। সবশেষ ২০১৬ সালের প্রথম দিকে ৫ ধাপে অনুষ্ঠিত হয় সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৪ হাজার ১শ‘টির বেশি ইউপিতে ভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করে স্থানীয় সরকার বিভাগ। এরইমধ্যে প্রথম ধাপে গত ২১ জনু ২০৪টি ইউপি নির্বাচন সম্পন্ন করে ইসি।

গেল কয়েকদিনে আশঙ্কাজনকহারে করোনা সংক্রমণ বাড়ায়, বাকি প্রায় ৪ হাজার ইউপির নির্বাচন স্থগিত রাখতে কমিশনকে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ।
ইউনিয়ন পরিষদ ছাড়াও স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর নির্বাচনও আপাতত স্থগিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি নির্বাচন স্থগিত।

আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১