লিবিয়ায় আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
- আপডেট সময় : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১ ৩৩৬ বার পড়া হয়েছে

—এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধিঃ-
যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ উদ্দিপনায়, বাংলাদেশ আওয়ামীলীগ লিবিয়া পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটি আয়োজনে পালিত হলো আওয়ামীলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী।অনুস্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
২৫ জুন(শুক্রবার) স্থানীয় সময় বিকাল ৩ টায় লিবিয়া বেনগাজি অস্থায়ী কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। বেনগাজি লিবিয়া’র কেন্দ্রীয় কমিটির আহবায়ক শাহজাহান মিয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব কায়েছ মাহমুদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম-আহবায়ক রেজাউল করিম, আব্দুল হালিম, হাছান খাইরুল, অতিথিগণ বক্তব্যে ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।
আহবায়ক শাহজাহান মিঞা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের মাঝে রোড মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে তার নানা দিক তুলেধরে বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শওকত বেপারী, সহ-সদস্য সচিব কামাল পারভেছ, সদস্য ছানাউল্লাহ চৌঃ, সদস্য লাল মিয়া, মোঃ সাঈদ, মানিক কুমার, নন্দন পাল, মোঃ করিম সহ লিবিয়া পূর্বাঞ্চল আওয়ামীলীগ আআল-বাইদা শাখার অন্যতম সদস্য মাহতাব, সদস্য আকরাম, জহির প্রমুখ।
























