সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্ল্যাণ কেন্দ্রটি ৪ বছর ধরে পরিত্যক্ত ,’অস্থায়ী’ ভবনে স্বাস্থ্যসেবা চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ের সহায়তায় মিললো পরিচয় ঝালকাঠিতে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতা কর্মসূচি বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে: কাঁচামাল ব্যবসায়ী নিহত বিদ্যালয় প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখতে কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রাণবন্ত পরিচ্ছন্নতা অভিযান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় পৌঁছেছে ঝালকাঠিতে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল চুয়াডাঙ্গায় ইয়াবাসহ সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ

পদ্মা সেতুতে গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পদ্মা সেতুতে সব রেল স্ল্যাব বসে যাওয়ার পর এখন গ্যাস পাইপলাইন বসাতে চলছে ব্যস্ততা। চীন থেকে সমুদ্রপথে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর পাইপ নিয়ে আসা হয়েছে প্রকল্প এলাকায়। পাইপলাইন চালু হলে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে দেশের প্রধান এই জ্বালানি সম্পদ।
পদ্মা সেতুর গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে এখন পুরোদমে। চীন থেকে সমুদ্রপথে ১২ মিটার লম্বা ৫৩১টি গ্যাস পাইপ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এর মধ্যে পাঁচটি পাইপ পদ্মা সেতুর মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডে এসে গেছে। বাকি পাইপগুলো আসার পথে রয়েছে। এই গ্যাস পাইপ কেটে পরবর্তী ধাপের প্রক্রিয়া চলছে এখন।
পদ্মা সেতু প্রকল্পের নিয়োজিত কর্মীরা জানান, চীন সব ধরনের মালামাল চলে এসেছে; সেগুলো চট্টগ্রাম পোর্টে রয়েছে।। এ ছাড়া কিছু মাল আগেই চলে এসেছে সেগুলো কাজ এখন চলছে।
সাতটি মডিউলে ভাগ করে ৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুতে ৬.৭০ কিলোমিটার গ্যাস পাইপ বসবে। এই পাইপলাইন সেতুর ১ নম্বর ও ৪২ নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হবে। যুক্ত হবে জিটিসিএলের সাব স্টেশনে। দুই প্রান্তে দুটি সাবস্টেশন থাকবে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হয়ে লাঙ্গলবন্দ থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর হয়ে এই গ্যাস যুক্ত হওয়ার কথা রয়েছে মাওয়া গ্যাস সাবস্টেশনে। এখান থেকেই গ্যাস যাবে দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের কাছে।

সংশ্লিষ্টরা মনে করছেন- ছয় মাসের মধ্যেই সেতুতে পাইপ বসানো সম্ভব হবে।
পদ্মা সেতু প্রাকৃতিক গ্যাসলাইন প্রকল্পের প্রকৌশলী তানভীর হাসান বলেন, আমাদের পদ্মা সেতুতে গ্যাস সম্প্রসার লাইন জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। পরে এই লাইনটা জিটিসিএলের কাছে হস্তান্তর করা হবে।
সেতুর ৪২ থেকে ৩৭ নম্বর খুঁটি পর্যন্ত ১ জুলাই সেতুতে পাইপ স্থাপন শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে গ্যাসের পাইপলাইন বসানোর কাজ চলছে।

আপডেট সময় : ০৮:৪৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১