ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেনজেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক,জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা,জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালাসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় জাতীয় মৎস্য পক্ষ সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ চাষ এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় জানানো হয়, আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জেলাজুড়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত হবে। মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা,
স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও কুইজ প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মৎস্য খাত বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

















