সংবাদ শিরোনাম ::
স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দান, সেই শিক্ষক দম্পতির অস্ত্রোপচার শুরু ঝালকাঠিতে আমন মৌসুমে ১ হাজার ৫৬৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নানা সংকটে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবর্তনের উদ্যোগেও মিলছে না পর্যাপ্ত সহযোগিতা দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর কমেছে আমদানি,তলানিতে রাজস্ব আয় হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ একসময়ের ব্যস্ততম ঢাকা-টরকী নৌরুট এখন শুধুই স্মৃতি! নদী আছে, পুরোনো টার্মিনাল আছে শুধু নেই লঞ্চের সেই পরিচিত হুইসেল,যাত্রীদের কোলাহল জীবননগর বেনীপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় আটক ৪ ঝালকাঠিতে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ১২০ ফুট চিমনি দর্শনা সীমান্তে বিজিবির পুশিং নারী শিশু পাচার ও মাদক পাচার প্রতিরোধে জনসচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সারাদেশে সর্বাত্মক লকডাউন বিষয়ে যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজধানীতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আশপাশের সাত জেলায় চলছে ‘কঠোর’ বিধিনিষেধ। সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় ঢাকাকে বিচ্ছিন্ন করার এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৩০ জুন পর্যন্ত ৯ দিন ‘কঠোর’ বিধিনিষেধ চলমান থাকবে বলে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর সারাদেশে ফের সর্বাত্মক লকডাউন দেওয়া হবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে।

মহামারী করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে আবারও লকডাউন ঘোষণা হতে পারে কিনা এমন প্রশ্নের জবাব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার নিয়মিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, সারাদেশে আপাতত লকডাউন নয়। তবে পরিস্থিতি যদি নাজুক হয় এবং প্রতিটি জেলায় যদি সংক্রমণ ২০ শতাংশের ওপরে চলে যায়, তা হলে সারাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা আসতে পারে।

অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আরও বলেন, আমরা আপাতত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার সংক্রমণ পরিস্থিতি দেখছি।

যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি এবং ঢাকার পরিস্থিতি নাজুক হয়, তা হলে শুরুতে ঢাকাকে লকডাউনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে বিধিনিষেধ আরোপ করা হয়। লকডাউন চলাকালে জনসাধারণের চলাচলসহ সবকিছু সকাল ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় শুধু আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা চলাচল করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সারাদেশে সর্বাত্মক লকডাউন বিষয়ে যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

আপডেট সময় : ০১:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১