সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বাবুগঞ্জে বিদেশে লোক পাঠানোর নামে ১০ লক্ষাধীক টাকা আত্মসাতের অভিযোগ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১ ৪৬৫ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের আল আমিন সরদার এর বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এসে ভুক্তভোগী এই অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলানকাঠী গ্রামের মৃত ফজরআলী সিকদারের ছেলে মোঃ মতিউর রহমান সিকদার কে উপজেলার দেহেরগতি গ্রামের মোঃ জাহিদ সরকারের ছেলে মোঃ আল আমিন সরদার জানিয়েছিলেন, তার বাবা- মা সহ নিকট আত্নীয় ইউরোপ থাকেন। তিনি সেখানে লোক পাঠাতে পারবেন। তার প্রতিশ্রুতি মোতাবেক ২০১৩ সালে মতিউর রহমান তার ছেলে ও আত্নীয় স্বজনদের বিদেশে পাঠানোর জন্য স্টাম্পে লিখিত রেখে আল আমিন সরদার কে প্রায় ১০ লাখ টাকা দেন।

টাকা নেওয়ার ৮ বছর অতিবাহিত হলেও আল আমিন সরদার তাঁদের কাউকেই বিদেশ পাঠাতে পারেননি। এমনকিন তাঁদের টাকাও ফেরত দেননি আল আমিন সরদার।

এ ঘটনায় মতিউর রহমান বহুবার স্থানীয় লোকজনদের নিয়ে শালিস বৈঠক করেও টাকা উত্তোলন করতে পারেননি।
তাছাড়া বাবুগঞ্জ থানায় প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে করেও কোন সুরহা পাননি।

মতিউর রহমান অভিযোগ করে বলেন, টাকা ফেরত চাইলে তিনি দিচ্ছি, দিব বলে বিভিন্ন অজুহাত দেখান।
তাছাড়া আল আমিন সরদার এর পরিবার ইউরোপ থাকেন। তিনি এলাকার প্রভাবশালী হওয়ায় তার কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন।

তিনি আরও বলেন, ছেলেকে বিদেশে পাঠানোর জন্য লোকজনের কাজ থেকে টাকা ধার নিয়েছিলাম। ধারের টাকা পরিশোধ করার জন্য নিজের ভিটা-বাড়ি বিক্রি করে দিয়েছি। সব কিছু হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছি।

এ বিষয়ে অভিযুক্ত আল আমিন সরদার কে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা কিছুটা সত্য, তবে এখানে আরো ঝামেলা আছে বলে বিষয়টি এড়িয়ে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে বিদেশে লোক পাঠানোর নামে ১০ লক্ষাধীক টাকা আত্মসাতের অভিযোগ।

আপডেট সময় : ০১:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১